৮ গোলের জয়ে তৃতীয় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ২১:১২আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২১:১২

তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার শিরোপা জেতা না হলেও সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়ার মর্যাদা পেয়েছে বাংলাদেশ। রবিবার ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পারভেজ বাবুর শিষ্যরা। প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে ২০১৩ সালের পর দ্বিতীয় সাফ শিরোপা জিতেছে ভারতের কিশোররা।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা ভুটানকে হারায় ৩-০ গোলে। কিন্তু সেমিফাইনালে নেপালের বিপক্ষে ৪-২ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় গত আসরের চ্যাম্পিয়নরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। এবার গোলবন্যায় তাদের ভাসিয়ে দিয়েছে তারা।

অবশ্য প্রতিযোগিতার সর্বোচ্চ গোল ব্যবধানে জয় ভারতের। চ্যাম্পিয়ন হওয়ার পথে গ্রুপের প্রথম ম্যাচে ৯-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে দেয় তারা।

রবিবার হালচোক স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল তারা। ফয়সাল আহমেদ ফাহিম ১৮ মিনিটে গোলমুখ খোলেন। এর পর ২০ মিনিটে রাজা শেখ ও ২৮ মিনিটে মিরাজ মোল্লা গোল ব্যবধান বাড়ান। তারা দুজন দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন। তাদের জোড়া গোলের পর মোহাম্মদ আকাশ (৬৯), ইয়াসিন আরাফাত (৭৯) ও আরিফ হাসান (৯০) গোল উৎসবে যোগ দেন।

এর আগে ২০১৩ সালেও আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ওইবারও নেপালকে হারিয়ে ভারত জেতে প্রথম শিরোপা। কিশোরদের চতুর্থ সাফ গেমসে এসে ঘটলো তারই পুনরাবৃত্তি। পার্থক্য শুধু আফগানদের জায়গায় বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি