শেখ রাসেল ও মোহামেডানের দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৭, ২২:৪২আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ২২:৪২

শেখ রাসেল ও ফরাশগঞ্জের ম্যাচের দৃশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ৫ ম্যাচে মাত্র একটি জয় ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে দুই দল।

টিম বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান। আর শেখ রাসেল ২-১ গোলে জিতেছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

৬ ম্যাচে দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে শেখ রাসেল। চার ম্যাচ হারা মোহামেডান দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের পরে সাত নম্বরে। এক জয় ও পাঁচ হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে সবার শেষে ফরাশগঞ্জ। তৃতীয় হারে ৫ পয়েন্ট নিয়ে বিজেএমসি ৯ নম্বরে, এর আগে একটিতে জয় ও দুটি ড্র করেছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবারের প্রথম ম্যাচে এনকোচা কিংসলের জোড়া গোলে জয় পায় মোহামেডান। ১২ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে স্যামসন ইলিয়াসু করেন তৃতীয় গোল। পরের মিনিটে ইয়োকো স্যামনিক বিজেএমসির সান্ত্বনাসূচক গোল করেন।

মোহামেডান ও বিজেএমসির বল দখলের লড়াই দ্বিতীয় ম্যাচে জয় পেলেও শুরুতে পিছিয়ে পড়েছিল শেখ রাসেল। ৩১ মিনিটে এলিটা বেঞ্জামিন জুনিয়রের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। তবে ৫৭ মিনিটে দাউদা সিসে শেখ রাসেলকে সমতায় ফেরান। ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ জুলফিকার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম