লিভারপুল ২০ কোটি ইউরো চাওয়ায় কৌতিনিয়োকে বার্সার না

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২

লিভারপুল ২০ কোটি ইউরো চাওয়ায় কৌতিনিয়োকে বার্সার না দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে ৩১ আগস্ট। নানা খবর শোনা গেলেও বার্সেলোনার খেলোয়াড় হলেন না ফিলিপ কৌতিনিয়ো। বার্সেলোনার পরিচালক আলবার্ট সোলার ও রবার্ট ফার্নান্দেজ জানালেন, লিভারপুল উচ্চ মূল্য হাকানোয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে পারেনি তারা।

সর্বশেষ দলবদলের মৌসুমে বার্সেলোনার কার্যবিবরণী জানাতে গিয়ে দুই পরিচালক কৌতিনিয়োকে না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন। সোলার জানান, ‘লিভারপুল (কৌতিনিয়োর জন্য) ২০০ মিলিয়ন ইউরো দাবি করেছিল। আমাদের সরে আসার কারণ এটাই। এ ক্লাব ও এর প্রেসিডেন্ট ক্লাবের সম্পদকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে না।’

নেইমার পিএসজিতে চলে যাওয়ায় ২২ কোটি ২০ লাখ ইউরো পাওয়ার কারণেই লিভারপুল এত চড়া দাম চেয়েছে মনে করছেন সোলার।

রবার্ট ফার্নান্দেজ অবশ্য মনে করেন ক্লাবে যারা সম্প্রতি যোগ দিয়েছে তাদের উপর আস্থা রাখতে পারে ভক্তরা। তিনি বলেছেন, ‘(উসমান দেম্বেলে) অনেক উজ্জীবিত ও তরুণ একজন খেলোয়াড়। আমরা তার কাছে অনেক ভালো কিছু প্রত্যাশা করতে পারি। তাকে চুক্তি করতে অনেক পরিশ্রম করেছে বার্সেলোনা। আর পাউলিনিয়োর জন্য ৪ কোটির বেশি ইউরো খরচ হয়েছে। সে তিনটা ভিন্ন জায়গায় খেলতে পারে। এছাড়া জেরার্দ দেউলোফিউ ও রুবেন সেমেদোর উপর আস্থা রাখা যায়।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী