নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত খুব ভালো: পেলে

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫১

নেইমারের বার্সা ছাড়ার সিদ্ধান্ত খুব ভালো: পেলে বার্সেলোনা ছেড়ে নেইমারের প্যারিস সেন্ত জার্মেইতে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন দিলেন ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে। তার মতে, ক্যারিয়ারকে এগিয়ে নিতে বার্সেলোনা থেকে চলে যেতেই হতো তারকা ফরোয়ার্ডকে।

২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজি গিয়ে নেইমার তিনটি লিগ ওয়ান ম্যাচে তিনটি গোল করেছেন, বানিয়ে দিয়েছেন তিনটি। দুর্দান্ত ফর্মে আছেন তিনি সেখানে। পেলে বিশ্বাস করেন, ন্যু ক্যাম্পে লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসার এটাই ঠিক সময় ছিল।

তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে মার্কাকে বলেছেন, ‘এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড় হচ্ছে নেইমার। আমি মনে করি তার চলে যাওয়াটা খুব ভালো হয়েছে। কারণ বার্সেলোনায় মেসির সঙ্গে তার বিশাল প্রতিদ্বন্দ্বিতা। এখন তার জন্য ভালো সুযোগ। তার চলে যাওয়ার প্রয়োজন ছিল। কারণ সে সত্যিই ভালো খেলে এবং এখন দেখাচ্ছে তার সামর্থ্য।’

ব্যালন ডি’অর জয়ের ইচ্ছা কখনও গোপন করেননি নেইমার। একদিকে বার্সেলোনার মেসি, অন্যদিকে রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর দাপট। পেলের বিশ্বাস, পিএসজিতে গিয়ে ব্রাজিলিয়ান তারকা আকাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণের পথে এক ধাপ ফেললেন। শতবর্ষের বিশ্বসেরা খেলোয়াড় বলেছেন, ‘অবশ্যই সে (ব্যালন ডি’অর) পেতে পারে। নেইমারের পায়ে বল আছে, এটাই তো সে চায়।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের