বিশ্বকাপ থেকে এক পয়েন্ট দূরে জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৮

গোলের পর জার্মানির উদযাপন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে নাম লিখতে আর মাত্র এক পয়েন্ট দরকার জার্মানির। উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তারা নরওয়েকে উড়িয়ে টানা অষ্টম জয় পেয়েছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলের কষ্টার্জিত জয় পাওয়া জার্মানরা সোমবার জিতেছে ৬-০ গোলে।

নর্দার্ন আয়ারল্যান্ড ও আজারবাইজানের বিপক্ষে গ্রুপের শেষ দুই ম্যাচে স্বস্তি নিয়ে খেলবে জার্মানি। ২৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে তারা। চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্টে অন্তত দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করেছে নর্দার্ন আয়ারল্যান্ড। আরেক ম্যাচে আজারবাইজান ৫-১ গোলে জিতেছে স্যান মারিনোর বিপক্ষে।

মার্সিডিজ বেঞ্জ এরেনায় ২১ ও ৪০ মিনিটে টিমো ওয়ের্নারের জোড়া গোলে প্রথমার্ধেই ৪-০ তে এগিয়ে যায় জার্মানি। এর আগে ১০ ও ১৭ মিনিটে ঘরের দর্শকদের উল্লাসে মাতার সুযোগ করে দেন মেসুত ওজিল ও হুলিয়ান ড্র্যাক্সলার। দ্বিতীয়ার্ধে লিওন গোরেৎসকা ও মারিও গোমেস করেন বাকি দুই গোল।

লন্ডনের ওয়েম্বলিতে শুরুতেই স্লোভাকিয়ার কাছে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে জিততে সমস্যা হয়নি তাদের। ২-১ গোলে স্লোভাকদের হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে ইংলিশরা। স্তানিস্লাভ লোবোৎকা ৩ মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ান। ৩৭ মিনিটে এরিক ডায়ার ফেরান সমতা। মার্কুস রাশফোর্ডের ৫৯ মিনিটের গোলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ৮ ম্যাচে ২০ পয়েন্ট তাদের। ৫ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে স্লোভাকিয়া।

একই গ্রুপের অন্য দুই দল স্লোভেনিয়া ও স্কটল্যান্ড নিজেদের ম্যাচ জিতে এখনও বিশ্বকাপ খেলার আশা টিকিয়ে রেখেছে। ৪-০ গোলে লিথুয়ানিয়া হেরেছে স্লোভেনিয়ার কাছে। স্কটল্যান্ড ২-০ গোলে হারিয়েছে মাল্টাকে। দুই দলের সমান ১৪ পয়েন্ট।

ডেনমার্কের বিপক্ষে আগের ম্যাচ ৪-০ গোলে হেরে হতাশায় ডুবেছিল পোল্যান্ড। তারা সোমবার জিতেছে ‘ই’ গ্রুপের শেষ দল কাজাখস্তানের বিপক্ষে। ৩-০ গোলের এ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোলিশরা। ৪-১ গোলে আর্মেনিয়াকে হারিয়ে ডেনমার্ক এবং রোমানিয়ার বিপক্ষে মন্টেনিগ্রো ১-০ গোলে জিতে পোল্যান্ডের ঘাড়ে নিশ্বাস ফেলছে। সমান ১৬ পয়েন্ট নিয়ে মন্টেনিগ্রো ও ডেনমার্ক দুই ও তিন নম্বরে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক