কাভানির কাছে ক্ষমা চেয়েছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১০:২৯

কাভানির কাছে ক্ষমা চেয়েছেন নেইমার লিওঁর বিপক্ষে পেনাল্টি নিয়ে এদিনসন কাভানি ও নেইমারের টানা হ্যাচড়ার সুরাহা হয়েই গেল। এল’ইকুইপ তাদের রিপোর্টে জানিয়েছে, দুইজনের মধ্যে এনিয়ে বিরোধ মিটে গেছে। ব্রাজিলিয়ান তারকা ক্ষমা চেয়েছেন তার সতীর্থের কাছে, এমনকি পুরো দলের কাছে।

জ্লাতান ইব্রাহিমোভিচ ক্লাব ছাড়ার পর থেকে বেশিরভাগ সময় কাভানিই নিয়েছেন পেনাল্টি। কিন্তু রবিবার এতে আপত্তি জানিয়ে কিক নিতে চেয়েছিলেন নেইমার। অবশ্য সিদ্ধান্তে অনড় ছিলেন কাভানি। এরপর পিএসজি ফ্রিকিক পেলে দানি আলভেস বল কাভানিকে না দিয়ে দেন নেইমারকে। শুরু হয়ে যায় ক্লাবের অশনি সংকেত নিয়ে বিভিন্ন মিডিয়ার তোড়জোড়। অবশ্য পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি জানান, পেনাল্টি নেবেন কাভানিই।

পেনাল্টির বিষয়ে সুরাহা হলেও আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যকার বিরোধ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। তবে কাভানি-নেইমারের রাগ ভাঙাতে সব চেষ্টা করে গিয়েছে সতীর্থরা। বিশেষ করে আলভেস, তিনি দুজনকে আলাদা করে রাতের খাবার খেতে নিয়ে গিয়েছিলেন। সর্বশেষ এল’ইকুইপ জানালো, গত বৃহস্পতিবার অনুশীলনের সময় উরুগুয়ান ফরোয়ার্ডসহ পুরো দলের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। এসময় ব্রাজিলিয়ান তারকার অনুবাদক হিসেবে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভা। মার্কা, স্পোর্ট বাইবেল   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের