‘নেইমারকে বিক্রি করার সিদ্ধান্ত বাজে’

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩১

‘নেইমারকে বিক্রি করার সিদ্ধান্ত বাজে’ ২০১৩ সালে বার্সেলোনায় চুক্তি করেছিলেন নেইমার, আর পরের বছর এসেছিলেন ইভান রাকিতিচ। একই ক্লাবে দুজন খেলেছেন তিন বছর। এখন তাদের ঠিকানা দুটি ভিন্ন ক্লাবে। ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ত জার্মেইতে চলে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার এ চলে যাওয়া কষ্ট দিয়েছে রাকিতিচকে। নেইমারকে ফরাসি ক্লাবে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তকে ‘বাজে’ বলছেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার।

নেইমারকে বিক্রি করে দেওয়ার পর নতুন মৌসুমে বার্সেলোনা কিনেছে তার স্বদেশী পাউলিনিয়োকে। এছাড়া ক্লাবের রেকর্ড দামে এসেছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। কিন্তু রাকিতিচ মনে করেন, ন্যু ক্যাম্পে নেইমারের শূন্যস্থান অনেক বড়।

ব্রাজিলিয়ান তারকার বার্সা ছাড়ার অনুভূতি রাকিতিচ জানালেন এভাবে, ‘ব্যক্তিগতভাবে এটা সত্যিই কষ্টের। শুধু এ কারণে নয় যে সে অন্যতম বড় খেলোয়াড়, বড় মাপের মানুষ সে। আমাদের ড্রেসিংরুমে সে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে ফুটবলে সে অন্যতম সেরা ব্যক্তি। এটা ছিল বাজে একটা সিদ্ধান্ত, কারণ তাকে আমার দলে পেয়ে খুব ভালো লেগেছিল।’

অবশ্য নেইমারের বিদায়ের সিদ্ধান্তকে মেনে নিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন রাকিতিচ, ‘যদি কোনও দল তাকে কিনতে পারে এবং সে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এ সিদ্ধান্তকে সম্মান করতে হবে। আশা করি সে প্যারিসে সুখে থাকবে এবং অনেক গোল পাবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম