নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৪

অনুশীলনে বাংলাদেশের খেলোয়াড়রা ভারত ও মালদ্বীপকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে সবার উপরে বাংলাদেশ। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে স্বাগতিক ভুটান। শেষ ম্যাচ তাদের বিপক্ষেই খেলবে বাংলাদেশের যুবারা। এর আগে আগামীকাল সোমবার নেপালের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। ম্যাচটি জিততেই মাঠে নামবে তারা।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শিরোপায় একহাত রাখার এ লড়াইকে তাই বেশ গুরুত্ব দিচ্ছে তারা। এজন্য রবিবার কঠোর অনুশীলন সেরেছে মাহবুবুর রহমানের শিষ্যরা। দলের আশা ও আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের এ কোচ সাংবাদিকদের বলেছেন, ‘নেপালের অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। জয়ের বিকল্প নেই আমাদের কাছে, জিতলে আমাদের ট্রফি হাতে নেওয়ার সুযোগ ৯০ ভাগ বেড়ে যাবে।’

নেপালের বিপক্ষে ইতিবাচক খেলতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভালো কিছু পেতে সবার সমর্থন ও দোয়া চেয়েছেন মাহবুব।

দুই ম্যাচে তিন গোল করা জাফর ইকবালের কাছে এ ম্যাচের সহজ সমীকরণ- শুধু জয়। তিনি বলেছেন, ‘নেপালের বিপক্ষে জয় আমাদের জন্য শিরোপা প্রায় নিশ্চিত করবে। ছেলেরা ইতিবাচক ও আত্মবিশ্বাসী।’

সবকিছু এখন পর্যন্ত দারুণভাবে হচ্ছে। শেষটাও এমন হবে আশাবাদী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, ‘দলের শারীরিক ও মানসিক ফিটনেস খুব ভালো। আমরা সবাই নেপালের বিপক্ষে জিততে আশাবাদী।’

নেপালকে মোকাবিলার দুইদিন পর ২৭ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস