না ফেরার দেশে কলসিন্দুরের ফু্টবলার সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০

এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: বাফুফে বাংলাদেশের মেয়েদের ফুটবলের চিত্র পাল্টে দিয়েছে ময়মনসিংহের প্রত্যন্ত এক গ্রাম- কলসিন্দুর। সেখান থেকেই আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছিল সাবিনা ইয়াসমিন। কিন্তু কুঁড়িতেই শেষ হয়ে গেল তার সব স্বপ্ন। দুই-তিন দিনের জ্বরে মাত্র ১৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা দলের এই ফুটবলার।

রবিবার থেকে গায়ে জ্বর ছিল সাবিনার। কলসিন্দুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির এই ছাত্রীর অবস্থা আরও খারাপ হয় প্রচন্ড গরমে। যাতে মঙ্গলবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ডা. খাদেমুল ইসলাম নাঈম। ‘বাংলা ট্রিবিউন’কে তিনি নিশ্চিত করেছেন, ‘বিকেল ৩-২০ মিনিটে মারা গেছে সাবিনা। হাসপাতালে আনার আগে রাস্তাতেই মারা যায় সে।’

কলসিন্দুরের পাশের গ্রাম রাণীপুরে বাড়ি সাবিনার। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবলে কলসিন্দুরের হয়ে খেলেছিল অনূর্ধ্ব-১৫ দলের এই ফুটবলার। কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের মার্জিয়া-সানজিদাদের মতো তারও স্বপ্ন ছিল বয়সভিত্তিক ফুটবলে এগিয়ে চলার। কিন্তু জগতের নিষ্ঠুর নিয়মে মাত্র ১৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে পারি দিতে হলো অন্যপারে।

তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন শোক প্রকাশ করেছেন সাবিনার মৃত্যুতে।

ডিসেম্বরেই হয়তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যেত সাবিনাকে। অনূর্ধ্ব-১৮ মহিলা দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পও করেছিল সে, যেটা ছিল সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। হলো না কিছুই; মাঠের ফুটবল শুধু নয়, পৃথিবীকেই বিদায় জানিয়ে চলে গেল সে না ফেরার দেশে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম