দুই প্রান্তে মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৬:১৯আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:২২

দুই প্রান্তে মেসি-রোনালদো লা লিগার গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা এখনও জমে ওঠেনি। ৭ ম্যাচ শেষে তাদের ব্যবধান এখনও ৭ পয়েন্টের। রবিবার লাস পালমাসকে হারিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ হারিয়েছে এস্পানিওলকে। তারা এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। বার্সা-রিয়ালের মতোই লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে লড়াইটাও একপেশে এবার। লা লিগা ক্যারিয়ারে সবচেয়ে ভালো শুরু হয়েছে মেসির, অন্যদিকে এমন বাজে অভিজ্ঞতা কখনও হয়নি রোনালদোর।

লাস পালমাসের বিপক্ষে নিস্তব্ধ ন্যু ক্যাম্পে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন মেসি। লিগের ৭ ম্যাচে তার গোল ১১টি। স্পেনের শীর্ষ মঞ্চে এখন সর্বোচ্চ গোলদাতা এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগের সেরা পারফরম্যান্স ছিল ২০১১-১২ মৌসুমে, ওইবার প্রথম ৭ ম্যাচে ১০ গোল করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

এদিন পালমাসের বিপক্ষে জোড়া গোলে কাতালান জার্সি গায়ে বছরের ৪৫তম গোল করেছেন মেসি। লা লিগার যে কোনও খেলোয়াড়ের চেয়ে ১৪টি বেশি।

অন্যদিকে স্প্যানিশ সুপার কাপে নিষিদ্ধ হয়ে লিগের প্রথম ৪ ম্যাচ খেলা হয়নি রোনালদোর। ফিরেছিলেন রিয়াল বেতিসের বিপক্ষে। পর্তুগিজ উইঙ্গার গোল পাননি ওই ম্যাচে, এমনকি ওই ম্যাচ হেরে যায় মাদ্রিদের ক্লাব। এরপর আলাভেস ও এস্পানিওলের বিপক্ষে খেলেও গোলমুখ খুলতে পারেননি রোনালদো। পুরো তিন ম্যাচ, অর্থাৎ ২৭০ মিনিট ধরে গোলখরায় ভুগছেন ফিফার বর্ষসেরা। এর আগে লিগের ২০১০-১১ মৌসুমে সবচেয়ে বেশি ২৫৫ মিনিট গোলের দেখা পেয়েছিলেন না রোনালদো। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের