বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে নেই বেল

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৭, ১৮:০৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:১১

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচে নেই বেল চোটের কারণে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের গত লা লিগা ম্যাচে ছিলেন না গ্যারেথ বেল। তার ফিটনেস নিয়ে খুব বেশি শঙ্কাও দেখেননি ক্লাব কোচ জিনেদিন জিদান। তবে কয়েকদিন পার হওয়ার পর জানা গেল, এই চোট তাকে খেলতে দিচ্ছে না বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে। ওয়েলসের জার্সিতে তার খেলা হবে না জর্জিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

রিয়ালের সঙ্গে আলোচনার পর বেলের আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করেছে ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশন। তারা নিশ্চিত করেছে, যতটা তাড়াতাড়ি আশা করা হয়েছিল তার চেয়েও বেশি সময় লাগবে এ ফরোয়ার্ডের সেরে উঠতে। তাই ‘ডি’ গ্রুপের শেষ দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।

বার্নসলে স্ট্রাইকার টম ব্রাডশোকে ডাকা হয়েছে বেলের জায়গায়। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

গ্রুপের দুই নম্বরে থেকে ৬ অক্টোবর তিবলিশিতে জর্জিয়ার মুখোমুখি হবে ওয়েলস। তিনদিন পর কার্ডিফে আয়ারল্যান্ডকে স্বাগত জানাবে তারা। শীর্ষ দল সার্বিয়ার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে ওয়েলস, আর তিন নম্বরে থাকা আইরিশদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই তারা আগামী বিশ্বকাপের প্লেঅফ নিশ্চিত করতে পারবে তারা।

ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে ৯ গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি রাশিয়ার টিকিট পাবে। আর সেরা ৮ রানার্সআপ খেলবে দ্বিতীয় রাউন্ডের প্লেঅফ, যেখানে দুই লেগে খেলে এগিয়ে থাকা চার দল পাবে বিশ্বকাপের টিকিট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের