রহমতগঞ্জের বিপক্ষে বিজেএমসির জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ২২:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২২:৫৮

বিজেএমসির গোল উল্লাস বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় জয় পেলো টিম বিজেএমসি। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস সোসাইটিকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের গোলেই মীমাংসা হয়েছে ম্যাচের। ১৯ মিনিটে বিজেএমসিকে এগিয়ে দেন তপু। তাকে গোলটি বানিয়ে দেন কিংসলে ওশিওকা। তার হেড থেকে দারুণ এক ভলিতে ১-০ করেন তপু।

অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বিজেএমসি। ২২ মিনিটে মনডে ওসাগি হেডে লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে ১-১ এ সমতায় ফেরান।

বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে আরেকবার লক্ষ্যভেদ করে বিজেএমসি। চমৎকার হেডে গোল করেন বাইবেক।

রহমতগঞ্জ হাল ছাড়েনি দ্বিতীয়ার্ধে। কিন্তু ফেরাতে পারেনি সমতা। যদিও পেনাল্টি থেকে তার সমতা ফেরাতে পারতো, হয়নি বিজেএমসি গোলরক্ষকের কারণে। বাইবেক ডিবক্সের মধ্যে হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পট কিক থেকে শট নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে প্রতিহত হন রহমতগঞ্জের জাত্তা মোস্তাফা।

মৌসুমের তৃতীয় হারে ৯ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১০, তাদের অবস্থান ছয় নম্বরে। আর বিজেএমসি তাদের দ্বিতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বর থেকে এক লাফে উঠে গেছে সাতে। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী