আবারও বায়ার্নের কোচ হেইঙ্কেস!

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৭, ১৪:৩২আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৪:৩২

ইয়ুপ হেইঙ্কেস ক্লাবের সফলতম কোচ ইয়ুপ হেইঙ্কেসকে আবারও দায়িত্ব দিচ্ছে বায়ার্ন মিউনিখ। বিল্ড ও কিকার তাদের রিপোর্টে জানিয়েছে এমনটাই। কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে বর্তমান মৌসুম শেষ হওয়া পর্যন্ত বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে কাজ করবেন ৭২ বছর বয়সী সাবেক কোচ।

২০১৩ সালে বায়ার্নের জার্মান রেকর্ড শিরোপাসহ ট্রেবল জয়ের পর অবসরের ঘোষণা দেন হেইঙ্কেস। ওই মৌসুমে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বাভারিয়ানরা, সঙ্গে ছিল লিগ ও জার্মান কাপ। পেপ গার্দিওলা হন তার উত্তরসূরি।

জার্মান রিপোর্ট সত্যি হলে বায়ার্নে চতুর্থবার দায়িত্ব নেবেন হেইঙ্কেস। ১৯৮৭ থেকে ১৯৯১ সালে প্রথম দফায় দুইবার বুন্দেসলিগা জিতেছিলেন তিনি। ইয়ুর্গেন ক্লিন্সম্যান বরখাস্ত হলে ২০০৯ সালে মাত্র ৬ ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন। সর্বশেষ ২০১১ সালে লুই ফন গাল বিদায় নিলে তৃতীয়বারের মতো এলিয়েঞ্জ এরেনায় কোচ হন হেইঙ্কেস।

বায়ার্নকে দুর্দশা থেকে তুলে আনতে অভিজ্ঞ কোচের দ্বারস্থ হওয়ার খবর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ত-জার্মেইয়ের কাছে হেরে গেছে বায়ার্ন। ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে ২১ বছরে প্রথমবার গ্রুপ পর্বে বড় ব্যবধানে হার এটা। আনচেলত্তির বিদায়ের পর সহকারী কোচ উইলিয় সাগনোলের অধীনে প্রথম ম্যাচেও হার্থা বার্লিনের সঙ্গে ড্র করেছে বায়ার্ন। বুন্দেসলিগায় এখন তারা শীর্ষস্থান থেকে ৫ পয়েন্ট দূরে। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে এই ব্যবধান কমাতে হয়তো হেইঙ্কেসকে সত্যিই আনতে যাচ্ছে বায়ার্ন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম