কোচের প্রাণ জুড়ালো এই জার্মানি

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১৩:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৩:৩৭

উচ্ছ্বসিত ইয়োখাইম ল্যোভ অভিজ্ঞতায় জার্মানির গতবারের ও আগামী বিশ্বকাপ দলের মধ্যে বড় ফারাক স্পষ্ট দেখা যায়। জার্মানদের চতুর্থ বিশ্বকাপ জয়ী দলের মিরোস্লাভ ক্লোস, ফিলিপ লাম, বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও লুকাস পোডলস্কিরা গেছেন অবসরে। তারপরও থেমে নেই জার্মানি। তরুণ দল নিয়ে বাছাইপর্বের টানা ৯ ম্যাচ জিতে ‘সি’ গ্রুপ থেকে রাশিয়ার টিকিট হাতে পেয়েছে তারা। বিশেষ করে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার ৩-১ গোলের জয় মুগ্ধ করেছে কোচ ইয়োখাইম ল্যোভকে।

নিজেদের ফুটবল ইতিহাসে ১৯তম বার বিশ্বকাপে খেলতে যাচ্ছে জার্মানি। এবার শিরোপা হাতছাড়া না করার মিশনে তারা যাবে রাশিয়া। বেলফাস্টে দুর্দান্ত এক জয়ের পর ল্যোভ বলেছেন, ‘আমি সন্তুষ্ট। খুব ভালো লাগছে আমার।’

গোলের উচ্ছ্বাস জার্মানির ১৯ ও ২১ মিনিটে ২-০ গোলে জার্মানিকে এগিয়ে দেন সেবাস্তিয়ান রুডি ও সান্দ্রো ওয়াগনার। তাড়াতাড়ি ব্যবধান দ্বিগুণ হওয়ায় উচ্ছ্বসিত জার্মানির কোচ, ‘আমরা দ্রুত ব্যবধান দ্বিগুণ করলাম। চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও আমরা এগিয়ে ছিলাম, কিন্তু পরের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আজ (বৃহস্পতিবার) তেমন হয়নি।’

শেষদিকে জোশুয়া কিমিচ করেন জার্মানির তৃতীয় গোল। আয়ারল্যান্ডের সান্ত্বনার গোল করেছেন জশ মেগানিচ।

আগামী ৮ অক্টোবর আজারবাইজানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে জার্মানি। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম