লা পাজে নেইমারের অসহনীয় কষ্টের অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক
০৬ অক্টোবর ২০১৭, ১৫:১৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৫:২০

ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করেছেন নেইমার টানা ৯ ম্যাচ জয়ের পর টানা দ্বিতীয় ড্র করলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে আগের ম্যাচে ১-১ গোলে ড্র, এবার বলিভিয়ার মাঠে তারা শেষ করলো গোলশূন্য ড্রতে। তবে হতাশ হওয়ার কোনও কারণ দেখছেন না নেইমার। ৯০ মিনিটের এ লড়াইয়ে অসহনীয় কষ্টের অভিজ্ঞতা জানালেন এ তারকা ফরোয়ার্ড।

স্তাদিও হের্নান্দো সিলেস ফুটবল বিশ্বের জন্য এক কঠিন মঞ্চ। পৃথিবীর সবচেয়ে উচু রাজধানী লা পাজের এই স্টেডিয়ামে সফরকারী দলগুলো দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়। অক্সিজেনের অভাব সফরকারী খেলোয়াড়দের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে। তেমনই অভিজ্ঞতা হলো নেইমারের।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছেন, যেখানে বেশ কয়েকজন খেলোয়াড় অক্সিজেন নিচ্ছিলেন। ওই পোস্টে নেইমার লিখেছেন, ‘এই ধরনের কন্ডিশনে খেলা অসহনীয় কষ্টের। মাঠ, উচ্চতা, বল.. সবকিছু ছিল খারাপ! কিন্তু এ ধরনের কন্ডিশনে দলের পারফরম্যান্সে আমরা খুশি।’ 
দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল আগামী মঙ্গলবার চিলির বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম