না ফেরার দেশে আবাহনীর অমলেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ২১:৫৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ২২:০৬

অমলেশ সেন জাতীয় দলের সাবেক ফুটবলার অমলেশ সেন আর নেই। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রী ও দুই সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সর্বশেষ ঢাকা আবাহনীর সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন অমলেশ। শনিবার বিকেলে অনুশীলনও করিয়েছেন দলকে। এরপর হঠাৎ অসুস্থবোধ করতে থাকেন। আবাহনী ক্লাবের পাশেই নেওয়া হয় হাসপাতালে। সেখানেই মারা যান স্বাধীন বাংলা ফুটবল দলে খেলা অমলেশ।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ফুটবল নিয়ে যুদ্ধ করা অমলেশ ১৯৭২ সালে যোগ দেন আবাহনীতে। ১৯৮৪ সালে আবাহনীতে খেলেই অবসর নিয়েছিলেন। পেশাদার ফুটবল ক্যারিয়ারে খেলেছেন মোহামেডান, ফায়ার সার্ভিস ও ইস্ট এন্ড ক্লাবে। বেশ কয়েক দফায় আবাহনীর কোচ ছিলেন। গত মৌসুম থেকে ছিলেন সহকারী কোচের দায়িত্বে। সেই প্রিয় আবাহনীতেই কাজ করতে করতে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

রাত ৯টায় অমলেশের মরদেহ আবাহনী ক্লাবে নিয়ে আসা হলে সর্বস্তরের জনগণ শেষ শ্রদ্ধা জানায়।

এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক