মেসির জন্য ম্যানসিটির ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তুতি!

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৭, ২১:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:৩২

মেসির জন্য ম্যানসিটির ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তুতি! বরাবরই বলে এসেছেন, ক্যারিয়ার শেষ করতে চান বার্সেলোনায়। লিওনেল মেসি এখনও আছেন কাতালান ক্লাবটিতে। যদিও আর কতদিন থাকবেন ন্যু ক্যাম্পে, এই প্রশ্নটা এখন উঠেছে বেশ জোরালোভাবে। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ ২০১৮ সালের জুনে। অথচ এখনও নতুন চুক্তি স্বাক্ষর করেননি আর্জেন্টাইন তারকা। তাই স্প্যানিশ মিডিয়ায় শোনা যাচ্ছে তার বার্সেলোনা ছাড়ার গুঞ্জন। শেষ পর্যন্ত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কাতালানদের সঙ্গে নতুন চুক্তি না করলে ম্যানচেস্টার সিটি ‘হাত’ বাড়াবে তার দিকে। আর সেই লক্ষ্যেই নাকি ইংলিশ ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করার প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় ৪ হাজার কোটি!

পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনায় ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন মেসি। সেই গার্দিওলা এখন ম্যানসিটির কোচ। ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেওয়ার সময়ই তার কাছে প্রশ্ন ছিল, মেসিকে ইতিহাদে নিয়ে আসবেন কিনা। উত্তরে গার্দিওলা বলেছিলেন, ‘মেসি ‍ন্যু ক্যাম্পেই ভালো আছে।’ দিনকয়েক আগেও একই মন্তব্য করেছেন তিনি। যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস’-এর খবর, ম্যানসিটি ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করতে যাচ্ছে জানুয়ারির দলবদলে।

ইতিমধ্যে বার্সেলোনা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, মেসির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি হয়ে গেছে বার্সেলোনার। শুধুমাত্র চুক্তি স্বাক্ষরের ছবি তোলাটাই বাকি। ৫ জুলাইয়ের ওই ঘোষণার পর এখনও সেটা বাস্তবে রূপ নেয়নি। তাই প্রশ্নটা আরও জোরালো হয়েছে, মেসি কি থাকবেন ন্যু ক্যাম্পে? ২০১৮ সালের জুনে চলতি চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া আর্জেন্টাইন অধিনায়ক শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করলে ম্যানসিটি তার জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করবে বলে খবর ‘এএস’-এর।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ম্যানসিটির এক কর্তার উদ্ধৃতি দিয়ে খবর ছেপেছে। যেখানে ওই কর্তা বলেছেন, ‘ফুটবলারের (মেসির) কাছের মানুষদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে (ম্যানসিটি বোর্ডের)।’ অবশ্য মেসি যে বার্সেলোনাতেই সুখী আছেন, সেটাও আবার নিশ্চিত করেছে ওই সূত্রটি। এএস

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী