শেষ মুহূর্তের গোলে আবাহনীকে রুখে দিলো শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ২৩:২০আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:২০

১-১ গোলের ড্রতে শেষ হয় আবাহনী-শেখ জামালের ম্যাচ চ্যাম্পিয়নদের মতোই খেলেছে ঢাকা আবাহনী। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সোমবারের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। শেষ মুহূর্তের গোলে তাদের হতাশ করেছেন শেখ জামালের জাহিদ পারভেজ চৌধুরী।

টানা তৃতীয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে কঠিন এক পরীক্ষায় নেমেছিল আবাহনী। পয়েন্ট টেবিলের তাদের গায়ে গা লাগিয়ে চলা শেখ জামালের চেয়ে এগিয়ে যাওয়ার মিশন ছিল তাদের। সেই মিশনে শুরু থেকেই আবাহনী আক্রমণ চালিয়েছে শেখ জামালের রক্ষণে। যদিও প্রথমার্ধে সব চেষ্টা ব্যর্থ হলে গোলশূন্যভাবে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও আক্রমণ সচল রাখে আবাহনী। কাঙ্খিত গোলের দেখাও পেয়ে যায় তারা। ৫৭ মিনিটে চমৎকবার এক গোলে চ্যাম্পিয়নদের এগিয়ে নেন নাবিব নেওয়াজ জীবন। ওয়ালি ফয়সালের পাস ধরে বল জালে জড়িয়ে জীবন লিড এনে দেন আবাহনীকে।

ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল তাদের। নির্ধারিত সময় পর্যন্তও লিড ধরে রেখেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তাদের সর্বনাশ করেন জাহিদ পারভেজ। ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করে শেখ জামালকে সমতায় ফেরান তিনি। তাতে শুরুতে এগিয়ে গিয়েও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় আবাহনীকে।

এই ড্রয়ে ১০ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে শেখ জামালের পয়েন্টও সমান, তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে তারা। ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে চট্টগ্রাম আবাহনী।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী