কেন মেসি ম্যানসিটিতে যাবে না, আগুয়েরোর ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১৭:৪১আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৭:৪৮

আর্জেন্টিনার অনুশীলনে মেসির সঙ্গে আগুয়েরো নতুন করে আবার গুঞ্জন উঠেছে, লিওনেল মেসিকে কিনতে নাকি ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ইতিহাদে পেলে ভীষণ খুশিই হবেন তার জাতীয় দলের সতীর্থ সের্হিয়ো আগুয়েরো। তবে বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়াটা মেসির জন্য ‘কঠিন’ হিসেবে উল্লেখ করেছেন ম্যানসিটি তারকা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে।

মেসির সঙ্গে আগুয়েরোর বন্ধুত্বটা দারুণ। আলাদা ক্লাবে খেললেও তাদের যোগাযোগ হয় সবসময়। জাতীয় দলের ক্যাম্পে দুজনের একসঙ্গে সময় কাটে সবচেয়ে বেশি। বন্ধুত্বের এই সূত্র ধরে আগুয়েরো আগেও জানিয়েছিলেন, ম্যানসিটিতে তিনি দেখতে চান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে কথাটা বললেন আরেকবার, ‘খুব খুশি হবো (মেসিকে ম্যানসিটিতে দেখলে)। কে চাইবে না মেসিকে তার দলে?’

যদিও বাস্তবতাকে অস্বীকার করতে পারছেন না আগুয়েরো। ম্যানসিটিতে তার কোচ পেপ গার্দিওলার বিশ্বাস, বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করবেন মেসি। সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড তেমনটা না বললেও মেসির অন্য ক্লাবে যোগ দেওয়াটা যে কঠিন, তা বলেছেন স্পষ্ট করে। ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘সত্যি বলতে টাকা কোনও সমস্যা নয়। তবে লিও কিংবা ওর মতো খেলোয়াড়, যেমন ক্রিস্তিয়ানো রোনালদো, এরা প্রত্যেকে তাদের নিজ নিজ ক্লাবের প্রতীক। তাই ওই ক্লাব ছেড়ে ম্যানসিটিতে আসাটা খুব কঠিন।’ ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান