বিশ্রাম নেই মেসির

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ১৬:২৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:২৯

বিশ্রাম নেই মেসির নতুন মৌসুমে শুরু থেকে খেলে চলেছেন লিওনেল মেসি। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে দলের সেরা খেলোয়াড়কে বিশ্রাম দেননি ২০১৮-১৯ মৌসুমে খেলা কোনও ম্যাচে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তার আস্থা আর্জেন্টাইন তারকার ওপর। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়ে খেলা ও ভ্রমণ ক্লান্তি থাকলেও দলের সেরা খেলোয়াড়কে বিশ্রাম দিতে রাজি নন বার্সেলোনা কোচ।

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা পড়েছিল ঘোর সংশয়ে। শেষ রাউন্ডের ম্যাচে পেরুর সঙ্গে ড্র করায় ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া কোনও পথ খোলা ছিল না আলবিসেলেস্তেদের। মেসি জাদুতে অবশ্য সব সংশয় গেছে উড়ে। জাতীয় দলের জার্সিতে খেলে আসার পরই আবার ক্লাবের হয়ে মাঠে নেমে পড়তে হচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে। ভালভারদে কোনও রকম বিশ্রাম দিচ্ছেন না দলের সেরা খেলোয়াড়কে।

অ্যাতলেতিকো ম্যাচের আগে বলেছেন, ‘মেসি প্রাক-মৌসুম প্রস্তুতি খেলেছে। অনেক খেলোয়াড় আছে, যারা প্রাক-মৌসুম খেলে না। যদিও মেসির খেলাটা স্বাভাবিক ঘটনা। এই মুহূর্তে ও ভালো জায়গায় আছে। তাই আমাদের মতে মৌসুমের শুরুর সময়টায় ওর সাহায্যটা খুব দরকার।’ সঙ্গে যোগ করলেন, ‘বিষয়টা আমরা দেখব মৌসুমের সামনের দিকে, তবে এই মুহূর্তে ওকে খেলানোটা সবচেয়ে ভালো।’

ভালভারদে কোচ হওয়ার পর মেসি খেলেছেন বার্সেলোনার সব ম্যাচ। বিশ্রাম না পেলেও নিজের স্বাভাবিক খেলা খেলে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির পেশাদারিত্বের এই মনোভাবে ভীষণ খুশি বার্সা কোচ, ‘অবিরাম খেলে যাওয়ার মনোভাব আমাকে সবচেয়ে আকৃষ্ট করে। সবাই জানে ও যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। লিও বিশ্বের সেরা খেলোয়াড়, ও নিজেও জানে সেটা। প্রত্যাশার এই চাপটা প্রত্যেক ম্যাচে বয়ে চলেছে সে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম