ইকার্দি বীরত্বে ‘মিলান ডার্বি’ ইন্টারের

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৯

‘হ্যাটট্রিক-ম্যান’ ইকার্দি ঘটনাটা গত এপ্রিলের। ‘এল ক্লাসিকো’তে দুর্দান্ত গোলের পর জার্সি খুলে মেলে ধরলেন ভক্তদের সামনে। লিওনেল মেসির অভিনব এই উদযাপনের দৃ্শ্য নজর কেড়েছিল গোটা ফুটবল বিশ্বের। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থের এই উদযাপনটা ‘নকল’ করলেন মাউরো ইকার্দি। তার উপলক্ষটা তো আরও জমজমাট। একক প্রদর্শনীতে আর্জেন্টাইন এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন ইন্টার মিলানের জয়। তাও যেনতেন ম্যাচে নয়, নগরপ্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে ইন্টারের ৩-২ গোলের জয়ের পথে হ্যাটট্রিক পূরণ করেছেন ইকার্দি।

ইতালিয়ান ফুটবলে ইন্টার কিংবা মিলানের সেই দিন আর নেই। কালের পরিক্রমায় সুদিন হারানো দল দুটি এবারের মৌসুমে অবশ্য নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ইন্টার মিলান। দুর্দান্ত পারফরম্যান্সে সিরি ‘এ’তে এগিয়ে চলছে তারা। যার প্রমাণ আরও ভালোভাবে পাওয়া গেল মিলানের বিপক্ষে ‘ডার্বি’তে। যেখানে রোমাঞ্চকর এক ম্যাচ ইন্টার জিতে নিয়েছে ইকার্দির হ্যাটট্রিকে।

স্তাদিও গুইসেপ্পি মেয়াজ্জায় আক্রমণ-পাল্টা আক্রমণের ফুটবলে ২৮তম মিনিটে এগিয়ে যায় ইন্টার। আন্তোনিও কানদ্রেভার চমৎকার ক্রস বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন ইকার্দি। প্রথমার্ধ শেষ করে ইন্টার ওই গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য সমতায় ফেরে মিলান। ৫৬ মিনিটে দুর্দান্ত এক গোলে মিলানকে খেলায় ফেরান সুসো। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ উইঙ্গার।

এগিয়ে যেতে সময় নেয়নি ইন্টার। ৬৩ মিনিটে ইকার্দি দ্বিতীয়বার জাল খুঁজে পান দুর্দান্ত ভলিতে। যদিও ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে মিলান। ২-২ গোলে ড্র হতে যাওয়া ম্যাচ থেকে ইন্টারকে ৩ পয়েন্ট এনে দেন ইকার্দি হ্যাটট্রিক পূরণ করে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ইন্টারের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার (২২ পয়েন্ট)। তাদের সমান ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম