মস্কোতে ব্রাজিলের বিশ্বকাপ ‘মহড়া’

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ২১:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:২০

মস্কোতে ব্রাজিলের বিশ্বকাপ ‘মহড়া’ আগামী বিশ্বকাপ রাশিয়াতে। তার দুই মাস আগে মস্কোতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। শেভরোলেট ব্রাজিল গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে রুশদের মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রাশিয়ার রাজধানীতে ব্রাজিলের এ ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। লড়াই হবে ২৩ মার্চ। তার চারদিন পর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২৭ মার্চ বার্লিনে মোকাবিলা করবে তিতের শিষ্যরা।

সোভিয়েত যুগোত্তর সময়ে ব্রাজিল ও রাশিয়া প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৯৪ সালের বিশ্বকাপে। ক্যালিফোর্নিয়ার ওই ম্যাচে সেলেকাওরা ২-০ গোলে জিতেছিল।

তারপর আরও চারবার মুখোমুখি হয়েছিল দুই দল। সর্বশেষ সাক্ষাত ২০১৩ সালের ইংল্যান্ডের লন্ডনে। স্ট্যামফোর্ড ব্রিজের ওই ম্যাচ হয়েছিল ১-১ গোলের ড্র।

আগামী মার্চে রাশিয়া ও জার্মানির বিপক্ষে ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। ওই দুটি প্রীতি লড়াইয়ের মূল্যায়ন শেষে তিতে তার চূড়ান্ত বিশ্বকাপ দল বাছাই করবেন।

শেভরোলেট ব্রাজিল গ্লোবার ট্যুরের আগামী ম্যাচ নভেম্বরে। ব্রাজিল ফ্রান্সে স্বাগত জানাবে জাপানকে। তারপর ইংল্যান্ডকে মোকাবিলায় লন্ডনে যাবে নেইমার-পাউলিনিয়োরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম