পিএসজির ‘মেসি’ হতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ১৩:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:২৮

এমবাপে ও নেইমার লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছেন নেইমার। তবে সাবেক সতীর্থ যা করেছেন সেটা ভুলে যাননি তিনি। ক্যারিয়ারের শুরুতে তার প্রতি আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবদান স্বীকার করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এখন সেই শিক্ষাটা তিনি কাজে লাগাতে চান ফরাসি জায়ান্টদের সঙ্গে। মেসি যেভাবে বার্সেলোনায় তাকে গোল করতে সহায়তা করেছেন, প্যারিসে ঠিক সেভাবে কিলিয়ান এমবাপেকে সহযোগিতা করতে চান নেইমার।

প্যারিস সেন্ত জার্মেইতে ‘বন্ধু’ এমবাপের দিকে সহাযোগিতার হাত বাড়িয়ে দিতে চান নেইমার নিঃসঙ্কোচে। বুধবার চ্যাম্পিয়নস লিগে অ্যান্ডারলেখটের বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুজনই করেছেন গোল। মাত্র তৃতীয় মিনিটে ১৮ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড গোল করেন। ব্যবধান দ্বিগুণ করতে এদিনসন কাভানিকে বানিয়ে দেন গোল। দলের তৃতীয় গোল করেন নেইমার। গোলের খাতায় নাম লিখেছেন আনহেল দি মারিয়াও।

দলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে এমন জয়ধারা চলতে থাকবে মনে করেন নেইমার। যদিও কাভানি বলেছেন, দলগতভাবে সবাইকে মাঠে পারফরম্যান্স করতে হবে। কারও সঙ্গে বন্ধুত্ব থাকা জরুরি নয়। এই বক্তব্যের পর নেইমার জানান- তিনি সবার বন্ধু হতে চান, বিশেষ করে এমবাপের। সাবেক সতীর্থ মেসির উদাহরণ টানলেন তিনি, ‘মেসি আমাকে যেভাবে সহযোগিতা করেছে, আমিও এমবাপের সঙ্গে তেমনটা করতে চাই। আমি তাকে সহায়তা করতে চাই। সে আমার বন্ধু।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক