মির করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট নিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ২১:১০আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৭:২১

চ্যাম্পিয়ন কমফিট কম্পোজিট নিট মির করপোরেট ফুটবল ফিয়েস্তার চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে কমফিট কম্পোজিট নিট লিমিটেড। শনিবার উত্তরার টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাঠে তারা বান্ডো ডিজাইনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে। দলের পক্ষে একমাত্র গোল করেন উজ্জ্বল। 

দিনের অন্য খেলায় সিটি ব্যাংককে ৪-০ গোলে হারিয়ে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে নিও জিপার। আইডিএলসিকে ৪-২ গোলে হারিয়ে বোল পর্বের চ্যাম্পিয়ন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মির গ্রুপ।

৯ দিনব্যাপী এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নিও জিপারের আদনান। তিনি করেন ১২টি গোল। এছাড়া স্টার্লিং গ্রুপের মিজান সেরা গোলরক্ষক, সিটি ব্যাংকের সোহেল সেরা ডিফেন্ডার এবং বান্ডো ডিজাইনে নোমান সেরা মিডফিল্ডার নির্বাচিত হন। এছাড়া কমফিট কম্পোজিট দলের রাজু টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন।

মির গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘মির করপোরেট ফুটবল ফিয়েস্তা’ টুর্নামেন্টের এবারের আসরে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ডজ ফ্যাশন হাউস ও সিটি ব্যাংক। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে লিও এন্টারটেইনমেন্ট, বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ভিনা মিল্ক। এ টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন এবং রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও স্বাধীন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম