বিতর্কিত গোলে মালাগাকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ০৩:৫৮আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০৪:০৭

গোলের পর দেউলোফিউর উদযাপন লা লিগায় বার্সেলোনার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী কে? উত্তর- মালাগা। সেই দলকে শনিবার ন্যু ক্যাম্পে স্বাগত জানায় তারা। গত মৌসুমে দুইবারের দেখায় জয় না পেলেও এবার সফল কাতালান জায়ান্টরা। ২-০ গোলে জিতে লিগের শীর্ষস্থানে পয়েন্ট দূরত্ব বাড়ালো এর্নেস্তো ভালভারদের শিষ্যরা। এদিন আগের ম্যাচে সেভিয়াকে ৪-০ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়া তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান মাত্র ১ এ কমিয়ে আনে।

গত মৌসুমে মালাগায় গোলশূন্য ড্র করেছিল বার্সা। সর্বশেষ দেখায় ন্যু ক্যাম্পে তো হেরেই যায় ২-০ গোলে। এবার ৮ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া মালাগা বড় বাধা হতে পারলো না। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আগের ম্যাচে ড্র করা বার্সা ফিরলো জয়ে।

৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পড়ে গেলো ৮ পয়েন্ট পেছনে। ব্যবধান কমাতে রবিবার অ্যাইবারকে স্বাগত জানাবে তিন নম্বর দলটি। দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়ার পয়েন্ট ২১।

মালাগার বিপক্ষে বার্সেলোনার জয়টা আহামরি ছিল না। প্রথম গোল ছিল বিতর্কিত। ১৬ ম্যাচের অপেক্ষা শেষে বার্সার জার্সিতে লক্ষ্যভেদ করেন জেরার্দ দেউলোফিউ। মাত্র দুই মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। বাঁপ্রান্ত থেকে লুকাস দিগনে তাকে ক্রস দেওয়ার আগে বল চলে গিয়েছিল মাঠের খানিকটা বাইরে। রেফারি সেটা লক্ষ করেননি। দিগনেও চতুরতার সঙ্গে বল দেন গোলমুখের একেবারে সামনে দাঁড়ানো দেউলোফিউকে, তার পায়ে লেগে বল দ্রুত জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধে মালাগা কয়েকবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। তবে তাদের আশা শেষ হয়ে যায় ৫৬ মিনিটে। ক্লাব ও দেশের হয়ে এক বছরেরও বেশি সময় পর গোল করেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর ন্যু ক্যাম্পে তিনি সর্বশেষ গোল করেছিলেন ২০১৪ সালে ওসাসুনার বিপক্ষে। স্প্যানিশ মিডফিল্ডারকে গোল বানিয়ে দেন লিওনেল মেসি। এতেও মাইলফলকে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগায় গোলে প্রত্যক্ষ অবদান রাখলেন ৫০০তম বার। ৩৯১ ম্যাচে ৩৬০ গোল ও ১৪০ অ্যাসিস্ট।

গনজালো কাস্ত্রো মালাগাকে সমতায় ফেরানোর জন্য দুইবার সুযোগ পেলেও সফল হননি। বার্সাও মাঠ ছাড়ে হাসিমুখে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান