ফিফার সেরা গোলরক্ষক বুফনের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০১৭, ২০:৩৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:৩৯

পুরস্কার হাতে বুফন বয়স ৩৯ হলেও ‘বুড়ো’ হননি জিয়ানলুইজি বুফন। তার প্রমাণ রেখে যাচ্ছেন প্রত্যেক ম্যাচে। গোলপোস্টে নিজের কাজ দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন ইতালিয়ান এই গোলরক্ষক। তার ক্যারিয়রে অঢেল অর্জন- জুভেন্টাসের সঙ্গে ১০টি সিরি ‘এ’ শিরোপা, ইতালির জার্সিতে জিতেছেন বিশ্বকাপও। সোমবার তার সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। লন্ডনের প্যালাডিয়ামে পেলেন ফিফার ‘বেস্ট’ গোলরক্ষকের মর্যাদা। কিন্তু দারুণ এই অর্জনের পরও ক্যারিয়ারে একটি না পাওয়ার আক্ষেপ রয়েছে বুফনের- সেটা চ্যাম্পিয়নস লিগ।

গত তিন বছরে দুইবার চ্যাম্পিয়নস লিগ শিরোপার খুব কাছে গিয়েছিলেন এই গোলরক্ষক। কিন্তু ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় তার দল জুভেন্টাস। ২০০৩ সালে রানার-আপ হয়েছিলেন তরুণ বুফন। অবশ্য তিনবারের এই আক্ষেপ কেটে যাওয়ার আশায় দিন গুনছেন তিনি, ‘আমার ক্যারিয়ার আমি শেষ করতে চাই বড় কিছু জিতে। প্রায় ১২ বছর আগে আমি বিশ্বকাপ জিতেছিলাম। কিন্তু তিনটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে গেছি। সফল হতে হলে গত বছরের চেয়েও উজ্জীবিত থাকতে হবে আমাদের। চ্যাম্পিয়নস লিগে দারুণ করতে হলে আমাদের সেটা দরকার।’

প্রথম ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার আনন্দ প্রকাশ করেছেন তিনি এভাবে, ‘এটা আমার জন্য দারুণ সম্মানের। এই বয়সে এসে এটা জিতে আমি খুব আনন্দিত। আমি গর্বিত। তবে আমার ক্লাব, কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাতেই হবে। তাদের ছাড়া এই পুরস্কার জেতা সম্ভব হতো না।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম