বার্সায় যেতে চান, তাই পিএসজিকে কৌতিনিয়োর ‘না’

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৩:৩৫

ফিলিপে কৌতিনিয়ো চেষ্টার কোনও কমতি রাখছে না বার্সেলোনা। তিন দফা প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পরও ফিলিপে কৌতিনিয়োর আশা ছাড়ছে না কাতালান ক্লাবটি। দিনকয়েক আগে বার্সেলোনার এক কর্তা ঘোষণা দিয়েছেন, শীতকালীন দলবদলে আবারও লিভারপুলকে প্রস্তাব করবে ব্রাজিলিয়ান তারকার জন্য। কৌতিনিয়োও ‘শপথ’ করেছেন বার্সেলোনা ছাড়া যাবে না কোথাও। তাই প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পরও নাকি তা প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ ও ‘মুন্দো দেপোর্তিভো’ তেমন খবরই ছেপেছিল শুক্রবার। সংবাদমাধ্যম দুটির খবর, নেইমারের সঙ্গে কৌতিনিয়োকে খেলানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে পিএসজি। লিভারপুল তারকার এজেন্ট কিয়া জুরাবচিয়ানের সঙ্গে সে জন্য দেখা করেছেন ফরাসি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর অঁরেরো হেনরিক। ফিফা গালা নাইটে লন্ডনের এক হোটেলে হওয়া তাদের আলোচনায় কৌতিনিয়োর জন্য নাকি ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে পিএসজি। যদিও তাতে সামান্যতমও আগ্রহ নেই  কৌতিনিয়োর। বার্সেলোনায় যেতে মুখিয়ে থাকা ২৫ বছর বয়সী মিডফিল্ডার নাকি তার এজেন্টকে জানিয়ে দিয়েছেন, পিএসজির সঙ্গে চুক্তির বিষয়ে কোনও রকম আলোচনায় না যাওয়ার।

কৌতিনিয়োর ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার ইচ্ছা অনেক দিনের। গ্রীষ্মের দলবদলে লিভারপুলের কাছে চিঠিও লিখেছিলেন যাতে তাকে ছেড়ে দেয় ইংলিশ ক্লাবটি। কিন্তু ‘২০০ মিলিয়ন ইউরোর কমে ছাড়া হবে না’- এমন মনোভাব নিয়ে গোঁ ধরে থাকায় তিন দফা প্রত্যাখিত হয়েছে বার্সেলোনার প্রস্তাব। ‘স্পোর্ত’ জানিয়েছে, কৌতিনিয়োর এজেন্টের সঙ্গে লিভারপুলের একটা চুক্তি হয়েছে, যদি বার্সেলোনা ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করে, তাহলে তারা ছেড়ে দেবে ব্রাজিলিয়ান তারকাকে।

সেটার প্রস্তুতিই নিচ্ছে এখন বার্সেলোনা। কৌতিনিয়োকে কেনার টাকার ব্যবস্থা করতে নাকি পাঁচ খেলোয়াড়কে বিক্রি করার পরিকল্পনা করছে কাতালান ক্লাবটি। টমাস ভারমেলিন, অ্যালেক্স ভিদাল, পাকো আলকেসার, আরদা তুরান ও আন্দ্রে গোমেস আছেন বিক্রির তালিকার উপরের দিকে। স্পোর্ত, ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম