ছোটদের বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ২২:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ০১:২৩

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড গ্রুপের তিন ম্যাচেই জয়। এরপর একে একে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে প্রথমবার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে উঠলো ইংল্যান্ড। কিন্তু অদম্য এই দলকে দুই গোলে পেছনে ফেলেছিল স্পেন। ১৯৯১, ২০০৩ ও ২০০৭ সালের ফাইনাল খেলা স্প্যানিশরা যেন শিরোপার সুবাস পেতে শুরু করেছিল আধঘণ্টা যেতেই। তবে তাদের আরেকবার শিরোপা না পাওয়ার আক্ষেপে পোড়ালো ‘ইয়ং লায়ন্স’। দুর্দান্ত প্রত্যাবর্তনে ৫-২ গোলে জিতে প্রথমবার শিরোপা হাতে নিলো ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালিকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্ট লেক স্টেডিয়াম) শনিবার তিনবারের ফাইনালিস্টদের বিপক্ষে প্রথম ফাইনালে মাঠে নেমেছিল ইংল্যান্ড। মাত্র ১০ মিনিটে তাদের জালে বল জড়ান সার্জিও গোমেজ। স্পেনকে দুই গোলে এগিয়ে দেন তিনি ৩১ মিনিটে। বড় ধাক্কা খায় ইংল্যান্ড। তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে হ্যাটট্রিক করা রিয়ান ব্রুস্টার ৪৪ মিনিটে একটি গোল শোধ দেন।

সার্জিওর জোড়া গোলে এগিয়ে ছিল স্পেন এই স্ট্রাইকারের দেখানো পথে এরপর ইংল্যান্ড চলেছে কোনও ধরনের বাধা ছাড়া। দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে তারা কাঁপিয়েছে স্পেনের রক্ষণভাগ। যার ফলে ৫৮ মিনিটে সমতা ফেরান মরগান গিবস-হোয়াইট। ফিল ফোডেন ৬৯ মিনিটে এগিয়ে দেন ইংলিশদের। আর ফিরে তাকাতে হয়নি। শেষ ছয় মিনিটে আরও দুটি গোল হজম করে স্পেন। ৮৪ মিনিটে মার্ক গুয়েহি করেন চতুর্থ গোল নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ফোডেন।

এর আগে কেবল তিনবার বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দল। দুই বছর পরপর হওয়া এই বিশ্বমঞ্চে ২০০৭ ও ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় তারা। গতবার (২০১৫) তো গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম