তাজিকিস্তানকে রুখে দিলো তরুণ ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ২১:১০আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২১:১২

বাংলাদেশ-তাজিকিস্তানের বল দখলের লড়াই এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

ফিফা র‌্যাংকিংয়ে তাজিকিস্তানের (১২৩) চেয়ে বাংলাদেশ (১৯৬) অনেক পিছিয়ে। তাছাড়া তাজিকিস্তান খেলছে ঘরের মাঠে। তবু ম্যাচের আগে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। মাঠে নেমে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন তরুণ ফুটবলাররা।

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তাজিকিস্তান। বাংলাদেশের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের সব আক্রমণ।  

৭১ মিনিটে স্বাগতিকদের একটি প্রচেষ্টা কর্নারের বিনিময়ে নষ্ট করেছেন বাংলাদেশের এক ডিফেন্ডার। চার মিনিট পর তাজিকিস্তানের এক খেলোয়াড়ের ফ্রিকিক ডানদিকে ঝাঁপিয়ে রক্ষা করেছেন গোলরক্ষক মাহফুজ হাসান।   

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। দিনের অন্য ম্যাচে মালদ্বীপ ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম