তাজিকিস্তানের সঙ্গে ড্র করে খুশি বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ০০:৫২আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৬:৩০

অনূর্ধ্ব-১৯ দলের কোচ মাহবুব হোসেন রক্সি শেষের দিকে তাজিকিস্তান একের পর এক আক্রমণ করেছে আর সে সব আক্রমণ রুখে দিয়েছেন বাদশা-রহমতরা। ৯০ মিনিট লড়াই শেষে বাংলাদেশ সফল। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দলকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে লাল-সবুজের দল। গোলরক্ষক মাহফুজ হাসান এবং ডিফেন্ডারদের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ মাহবুব হোসেন রক্সি।

তাজিকিস্তানকে তাদেরই মাটিতে রুখে দেওয়া সোজা কথা নয়। ওমানের রেফারি ইয়াকুব আব্দুল্লাহ শেষ বাঁশি বাজাতেই তাই বাংলাদেশ দল ফেটে পড়ে উল্লাসে। খেলা শেষে কোচ রক্সির কণ্ঠেও ধরা পড়ে উচ্ছ্বাস, ‘তাজিকিস্তানের মতো দলকে তাদেরই মাঠে রুখে দেওয়া ভীষণ কঠিন। ছেলেরা কঠিন কাজটি সাফল্যের সঙ্গে করে পয়েন্ট ছিনিয়ে এনেছে। আমি তাই দারুণ খুশি। প্রথম ম্যাচ ড্র হয়েছে, আশা করি সামনের ম্যাচগুলোতে আরও ভালো পারফর্ম করবে দল।’

জাতীয় দলের সাবেক খেলোয়াড় রক্সি শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট, ‘প্রথমার্ধে ভালোই খেলেছে আমাদের দল। রহমতের সাইড ভলি বারের পাশ দিয়ে গেছে, আর জাফর ইকবালকে বক্সে ঢোকার আগেই বাধা দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা একচেটিয়া খেলেছে। তবে আমার ছেলেরা চাপের মুখে ভেঙে পড়েনি, কোনও গোল হতে দেয়নি। পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী