বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার (ছাত্রী ইভেন্ট) ফাইনালে মুখোমুখি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও পদার্থ বিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় টাইব্রেকারে পদার্থ বিজ্ঞান বিভাগ ৩-০ গোলে জেতে।
বুধবার অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এ খেলার উদ্বোধন করেন।
চ্যাম্পিয়ন পদার্থ বিজ্ঞান বিভাগ ও রানার্সআপ মার্কেটিং বিভাগের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার (মেডেল ও ট্রফি) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যরা।







