এবার ইনজুরিতে খেলতে পারবেন না নেইমার

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৭, ১৩:০৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৩:০৩

এবার ইনজুরিতে খেলতে পারবেন না নেইমার নিসের বিপক্ষে লিগের আগের ম্যাচ খেলতে পারেননি নিষিদ্ধ থাকায়। নেইমার প্রস্তুতি নিচ্ছিলেন তাই অঁজির বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসি লিগ ওয়ানে ফেরার। কিন্তু হলো না, ফেরার সময়টা আরও লম্বা হয়ে গেল তার। এবার ছিটকে গেছেন তিনি ইনজুরিতে। বাঁ পায়ের ঊরুতে চোট পাওয়ায় আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগের ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে দলে রাখেননি প্যারিস সেন্ত জার্মেই কোচ উনাই এমেরি।

অ্যান্ডারলেখটের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পিএসজি জয় পেয়েছে ৫-০ গোলে। গোলোৎসবের ওই ম্যাচে লক্ষ্যভেদও করেছিলেন নেইমার। যদিও ঘরের মাঠের ম্যাচটিতে আঘাত পান ঊরুতে। যাতে অঁজির বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলিয়ান তারকার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এমেরি এই বলে, ‘অ্যান্ডারলেখটের বিপক্ষে আঘাত পেয়েছে নেইমার, তবে সে এখনও অনুশীলন করে যাচ্ছে। যদিও ও খুব একটা ভালো অনুভব করছে না। তাই সে ও মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওর না যাওয়াটাই ভালো।’

শুধু নেইমার নন, চোট ও ‘ব্যক্তিগত’ কারণে দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছেন না এমেরি। চোট কাটিয়ে ফিট হতে পারেননি ডিফেন্ডার থিয়াগো সিলভা। তার রক্ষণসঙ্গী মারকুইনহোস ও আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়ার না খেলার কারণটা ‘ব্যক্তিগত’। ব্রাজিলিয়ান ডিফেন্ডার বাবা হয়েছেন, আর আর্জেন্টাইন উইঙ্গার বাবা হওয়ার পথে। ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম