জিতলো ম্যানসিটি, ম্যানইউকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ০০:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০১:০৪

দ্বিতীয় গোল করে আগুয়েরোর উদযাপন ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাত ছিল বাঘে-সিংহে লড়াই। দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের চার জায়ান্ট। যেখানে ম্যানচেস্টারের দুই ক্লাব ভিন্ন স্বাদ পেয়েছে। ম্যানচেস্টার সিটি তাদের ১১ ম্যাচে ১০ নম্বর জয়টি পেয়েছে আর্সেনালের বিপক্ষে। আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি।

এই মৌসুমের একমাত্র অপরাজিত দল ম্যানসিটি। দাপট দেখিয়ে ৩-১ গোলে জিতলো তারা ইতিহাদ স্টেডিয়ামে। মাত্র ১৯ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। নাপোলির বিপক্ষে গত চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির শীর্ষ গোলদাতার রেকর্ড ভাঙা সের্হিয়ো আগুয়েরো পেনাল্টি গোলে ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৫ মিনিটের গোলে ল্যাকাজেত্তে আর্সেনালের আশা পুনরুদ্ধার করেছিল। কিন্তু সেটা ভেঙে দেন গ্যাব্রিয়েল হেসুস। ব্রাজিলিয়ান তারকা ৭৪ মিনিটে ম্যানসিটির তৃতীয় গোল করেন।

চেলসির একমাত্র গোল করলেন মোরাতা এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গিয়ে মৌসুমের দ্বিতীয় হার হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি ম্যাচটি জিতেছে ১-০ গোলে। ৫৫ মিনিটে আলভারো মোরাতার হেড খুঁজে পায় জাল। ওই একটি লক্ষ্যভেদী শট ম্যাচের ফল গড়ে দেয়।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা টটেনহ্যাম প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে। আগের ম্যাচে তারা হেরেছিল ম্যানইউর কাছে। নিজেদের সপ্তম জয়টি তারা পেয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। স্পারদের একমাত্র গোলটি করেন হিউং মিন, ৬৪ মিনিটে।

রবিবারের লড়াই শেষে ম্যানসিটি ৮ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। ১১ ম্যাচে তাদের অর্জন ৩১ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। সমান পয়েন্টে গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে টটেনহ্যাম। আর চেলসি ২২ পয়েন্ট নিয়ে চারে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম