জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১০:০০আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১০:০০

শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি-বাফুফে শেষ মুহূর্তে গোল খেয়ে উজবেকিস্তানের কাছে হার, যে হারে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের মূল পর্বে খেলার স্বপ্ন অনেকখানি ফিকে। আজ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রানার্সআপ হওয়ার আশা বাঁচিয়ে রাখতে লাল-সবুজের দলকে জিততেই হবে। তাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায়।

‘বি’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে উজবেকিস্তান আপাতত সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক তাজিকিস্তানের পয়েন্ট সাত। আজ অন্য ম্যাচে তাজিকিস্তান খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশের গ্রুপ রানার্সআপ হওয়ার সমীকরণ ভীষণ কঠিন। শ্রীলঙ্কাকে অন্তত ১১ গোলের ব্যবধানে হারাতে হবে, অন্যদিকে তাজিকিস্তানকে হারতে হবে উজবেকিস্তানের কাছে।

সোমবার আত্মঘাতী গোলে উজবেকিস্তানের কাছে হেরে যাওয়ার পর তরুণ ফুটবলাররা বেশ ভেঙে পড়েছিল। শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগের দিন অবশ্য কিছুটা সামলে নিয়েছে নিজেদের। কোচ মাহবুব হোসেন রক্সি বলেছেন, ‘হেরে যাওয়ার পর খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাদের বোঝানো হয়েছে, খেলায় হার-জিত আছেই। দুই বেলা প্র্যাকটিস করে ছেলেরা এখন শ্রীলঙ্কার মুখোমুখি হতে প্রস্তুত। যদিও উজবেকিস্তানের কাছে হেরে আমাদের সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।’

তবু জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চান বাংলাদেশ কোচ, ‘যা হওয়ার হয়েছে। শুরুর মতো শেষটাও ভালো করে দেশে ফিরতে চাই। খেলোয়াড়রা সব ভুলে শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম