‘তাজিকিস্তানে অনেক প্রাপ্তি ছেলেদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ২২:১৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২২:২১

শ্রীলঙ্কার গোলমুখে বাংলাদেশের একটি আক্রমণ। ছবি-বাফুফে প্রথমার্ধে দুর্দান্ত খেলে শ্রীলঙ্কাকে চার গোল দিলেও বিরতির পর লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। তবু এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাই পর্বের শেষ ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের কোচ মাহবুব হোসেন রক্সি।

বুধবার প্রথমার্ধে ছয়টি আক্রমণ করে চার বারই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে লাল-সবুজের দল। দুশানবের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে ১৩ মিনিটে কর্নার থেকে সুফিলের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে বিশ্বনাথ গোল করে এগিয়ে দেন দলকে। ৩৩ মিনিটে রহমতের কর্নার থেকে রিয়াদুলের হেডে দ্বিগুণ হয়ে যায় ব্যবধান।

৩-০ হয়েছে ৩৮ মিনিটে, সৈকতের বাড়ানো বলে সুফিলের প্লেসিং শটে। আর বিরতির ঠিক আগে বিপুলের সেন্টার থেকে সুফিলই এনে দিয়েছেন চতুর্থ গোল।

বিরতির সময় কোচ আরও গোলের জন্য শিষ্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করলেও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে গোল না হওয়ার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে কোচ রক্সি বলেছেন, ‘বিরতিতে ছেলেদের উজ্জীবিত করার চেষ্টা করেছি। কিন্তু টিম গেম না খেলে সবাই ব্যক্তিগতভাবে চেষ্টা করায় আর গোল হয়নি।’

দ্বিতীয়ার্ধে জাফর ইকবাল আর ফাহিম বদলি হিসেবে নেমেও কিছু করতে পারেননি। বিরতির পর সাতটি সুযোগ এসেছে, কিন্তু শ্রীলঙ্কার জমাট ডিফেন্স ভেদ করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে।

তবু টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে খুশি রক্সি, ‘তাজিকিস্তানে আমাদের অনেক প্রাপ্তি। দল ভালো খেলেছে। এখন এই খেলোয়াড়দের ধরে রাখতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, আরও কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে। তাহলে ছেলেরা আরও ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে দেশকে।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান