বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনকে চান না মেসি

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ০০:০৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০০:০৪

স্পেনের বিপক্ষে ম্যাচে মেসি শৈশব থেকে খেলছেন বার্সেলোনায়। স্পেনের খেলোয়াড়দের সম্পর্কে তাই তার জানাশোনা অনেক। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তিও তার অজানা নয়। তাই রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে চান না লিওনেল মেসি।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে এসে মূল পর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। গোটা বাছাই পর্বে কঠিন পরীক্ষা দিলেও মূল পর্বের টিকিট পাওয়া আলবিসেলেস্তেরা ড্রয়ে আছে প্লট-১-এ। র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকাতেই মেসিরা পেয়েছে সুবিধা। অন্যদিকে ইউরোপ অঞ্চল থেকে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়ে বিশ্বকাপে গেলেও র‌্যাংকিংয়ে নিচের দিকে থাকায় স্পেন আছে প্লট-২-এ। তাই ড্র ভাগ্য আর্জেন্টিনা ও স্পেনকে ফেলে দিতে পারে একই গ্রুপে।

যদিও এই পরিস্থিতির সামনে পড়তে চাইছেন না মেসি। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘লা রোজাদের’ এড়িয়ে যাওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনা তারকা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ‘গ্রুপ পর্বে স্পেনকে এড়িয়ে যেতে চাইব আমি। কারণ তারা খুব কঠিন প্রতিপক্ষ।’

মেসিই নাকি আর্জেন্টিনার কোচ ঠিক করেন। এমনকি দলে কে থাকবেন, সেটাও নাকি ঠিক হয় বার্সেলোনা ফরোয়ার্ডের ইচ্ছায়। কথাগুলো শুনে হাসি পায় মেসির। এ প্রসঙ্গে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বক্তব্য, ‘তারা (নিন্দুকেরা) বলে আমি নাকি আর্জেন্টিনার কোচ ও খেলোয়াড় ঠিক করে দেই, যেটা মিথ্যা।’ সঙ্গে যোগ করলেন, ‘(হাভিয়ের) মাসচেরানো, (আনহেল) দি মারিয়া, (লুকাস) বিগলিয়া বিশ্ব ফুটবলের অনেক বড় নাম। এই ধরনের কথায় তাদের অসম্মান করা হয়। আমি মোটেও অমনটা নই, আর আমি দলে কোনও কিছু যোগও করি না।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী