রাশিয়ায় ফিরছে ঐতিহাসিক ম্যাচ বল টেলস্টার

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৭, ১২:২০আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১২:২০

রাশিয়া বিশ্বকাপের ম্যাচ বল টেলস্টার ১৮ রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল প্রকাশ করা হলো জনসম্মুখে। ১৯৭০ সালে ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ জয়ী ম্যাচ বল টেলস্টার আবার ফিরে এসেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায়। সেই পুরানো সাদা-কালো রঙয়ের ঐতিহাসিক বলটি এবার ‘টেলস্টার ১৮’ নামে মাঠে গড়াবে।

১৯৬৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যবহার করা হয়েছিল টেলস্টার। আগামী বছর এই বল তৈরির ৫০ বছর হতে যাচ্ছে। এ কারণেই ঐতিহাসিক বলকে রাশিয়া বিশ্বকাপে নতুন করে ফেরালো খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান অ্যাডিডাস। ১৯৭৪ সালে পশ্চিম জার্মানি বিশ্বকাপে সর্বশেষ এই বলের ব্যবহার হয়েছিল। সাদা-কালো টেলিভিশনে দেখার উপযোগী করে তৈরি হয়েছিল এই বলটি। ওই সময় একে বলা হতো ‘স্টার অব টেলিভিশন’, বলটির নামকরণও সেখান থেকে।

নতুন বল পরখ করে দেখলেন মেসি আগামী বছরের ১৪ জুন থেকে শুরু বিশ্বকাপ। ৭ মাস আগেই তৈরি হয়ে গেল এর ম্যাচ বল। শুরুতেই বলটিতে পা ছুঁয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। বৃহস্পতিবার উন্মোচন পর্ব অনুষ্ঠানে বার্সেলোনা ফরোয়ার্ডের সমর্থন পেয়েছে ‘আইকনিক’ এই বলটি, ‘বেশ আগে এই বলের সঙ্গে পরিচয় হলো, আমি খুব সৌভাগ্যবান। এটার সবকিছু পছন্দ করেছি আমি: নতুন নকশা, নতুন রঙ, সবকিছু।’

ফুটবলের সাবেক তারকাদের হাতে রাশিয়া বিশ্বকাপের ম্যাচ বল এদিন ছোট্ট মঞ্চে বলের পরীক্ষা নিয়েছেন জিনেদিন জিদান, জাভি আলোনসো, দেল পিয়েরো, কাকা, লুকাস পোডলস্কি। তারা সবাই সন্তুষ্ট। বোঝা যাচ্ছে, ২০১০ সালের বিশ্বকাপ বল জাবুলানির মতো টেলস্টার ১৮ কোনও বিতর্কের মুখোমুখি হচ্ছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম