ফরাসি মিডিয়াকে দুষছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ২২:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২২:৪৯

ফরাসি মিডিয়াকে দুষছেন নেইমার বার্সেলোনা থেকে গত ৩ আগস্ট বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছিলেন নেইমার। প্যারিসে কেটে গেছে ১০০ দিন। এই অল্প সময়েই শিরোনাম হয়েছেন তিনি- ভালো কিংবা মন্দভাবে। প্রায় প্রতি ম্যাচে গোল করে যেমন আকাশে উড়েছেন, তেমনই সতীর্থ এদিনসন কাভানি ও কোচ উনাই এমেরির সঙ্গে বিরোধের জন্য সমালোচিত হয়েছেন। তবে এসব দ্বন্দ্ব-কলহ সবই মিথ্যা, ফরাসি মিডিয়ার সাজানো বলছেন নেইমার।

জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ৩-১ গোলে জেতার পর ব্রাজিল ফরোয়ার্ড সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন। অবশ্য ওই পরিস্থিতি কোচ তিতে সামাল দেন তাকে চলে যেতে বলে। কিন্তু ফ্রান্সে যে নেইমার অস্বস্তিকর জীবন পার করছেন, সেটা বোঝা যাচ্ছে। অবশ্য এমন পরিস্থিতির জন্য ফরাসি মিডিয়াকে দুষলেন সান্তোসের সাবেক তারকা।

খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে প্রকাশিত মিডিয়ার খবরকে প্রত্যাখ্যান করেছেন নেইমার, ‘তারা (ফরাসি সংবাদমাধ্যম) অনেক গল্প আবিষ্কার করে, যেগুলো সত্যি নয়। আমার কোচের সঙ্গে কোনও সমস্যা নেই, কাভানির সঙ্গেও নয়। প্যারিস উপযুক্ত জায়গা। আমি ভালো আছি, খুব সুখে আছি। পিএসজির সঙ্গে জয়ের জন্য উজ্জীবিত থাকি আমি। আমার সতীর্থদের সহযোগিতা করতে আমি সবসময় সেরাটা দিতে চাই।’ মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম