আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০১৭, ০৩:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১০:২৭

এরিকসেন হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপে নিলেন ইউরোপের শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকিট হাতে নিলো ডেনমার্ক। ১৬ বছরে প্রথমবার বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখা আয়ারল্যান্ডকে তারা উড়িয়ে দিয়েছে। প্লে অফের দ্বিতীয় লেগ ডেনিসরা জিতেছে ৫-১ গোলে।

ইউরোপিয়ান প্লে অফের প্রথম লেগে ডেনিসদের মাঠে গোলশূন্য ড্র করেছিল আইরিশরা। মঙ্গলবার নিজেদের মাঠে ছন্নছাড়া রক্ষণভাগের চড়া মূল্য দিলো তারা। ক্রিস্টিয়ান এরিকসেনের হ্যাটট্রিকে হলো না তাদের বিশ্বকাপে ওঠার স্বপ্ন পূরণ।  

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ৬ মিনিটে শেন ডাফির গোলে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড। তবে ২৯ মিনিটে সাইরাস ক্রিস্টির আত্মঘাতী শটে তারা গোল উপহার দেয় ডেনমার্ককে। এরপর তাদের রক্ষণব্যুহ ভেঙে দিয়ে আরও চার গোল করে ডেনিসরা।

বিশ্বকাপে ওঠার আনন্দ ডেনমার্কের এরিকসেন ৩২ মিনিটে এগিয়ে দেন অতিথিদের। টটেনহ্যাম হটস্পারের এই আক্রমণাত্মক মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে দারুণ দুটি সুযোগ পেয়ে কাজে লাগান। ৬৩ ও ৭৩ মিনিটের গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তখনই বিশ্বকাপে ওঠার আনন্দ উদযাপন শুরু করে দেয় ডেনমার্ক। তবে ওখানে শেষ নয়, ৯০ মিনিটে পেনাল্টি পায় তারা। গোল করেন নিকলাস বেন্ডনার।   

এনিয়ে পঞ্চমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ডেনমার্ক। ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালে বিশ্ব মঞ্চে খেলেছিল তারা। সেরা সাফল্য ১৯৯৮ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী