নেইমারের প্রশংসা করে জিদানের অন্য ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০১৭, ১১:৩৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:৩৮

নেইমারের প্রশংসা করে জিদানের অন্য ইঙ্গিত দিনকয়েক ধরেই গুঞ্জনটা উড়ছে স্প্যানিশ মিডিয়ায়। রিয়াল মাদ্রিদ নাকি নেইমারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ থেকে শুরু করে অধিনায়ক সের্হিয়ো রামোসও ইঙ্গিত দিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমারের আসার পক্ষে তারা। কোচ জিনেদিন জিদানের কাছেও প্রশ্নটা এলো অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। সেখানে নেইমারের প্রশংসা ঝরল ফরাসি কিংবদন্তির মুখে। একই সঙ্গে নেইমারকে নিয়ে চলমান গুঞ্জনটা একেবারে উড়িয়ে দেননি তিনি।

বার্সেলোনা ছেড়ে গত গ্রীষ্মের দলবদলে নেইমার পাড়ি দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। যদিও প্যারিস জীবনটা খুব একটা স্বস্তিতে কাটছেন না তার। মাঠে দারুণ সময় কাটালেও ফরাসি মিডিয়ার ছোবলে ক্ষতবিক্ষত হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। এর মাঝেই আবার গুঞ্জন ছড়িয়েছে রিয়াল চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য। খবরটা সত্য নাকি মিথ্যা, সেদিকে যাননি জিদান। তবে নেইমার যে তার পছন্দের তালিকার উপরের দিকে আছেন, সেটা বোঝা গেছে এই কথায়, ‘নেইমার ভীষণ ভালো ফুটবলার, এটা সত্য কথা।’

তাহলে বার্নাব্যুতে কি দেখা যাবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে? এখানে রহস্য রেখে দিলেন জিদান, ‘এই ক্লাবে আমি বিশ্বের সেরা সব খেলোয়াড়কে পেয়েছি। আপনার সঙ্গে যে সব খেলোয়াড় আছে, শুধুমাত্র তাদের সঙ্গেই আপনি কাজ করতে পারবেন। আর ভবিষ্যতের কথা, সেটা কে জানে?’

নেইমারের বিষয়টি তার মানে ভবিষ্যতের হাতে তুলে দিলেন জিদান। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে রিয়ালে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেখানে বাড়তি রসদ জোগাচ্ছে নেইমারকে বার্নাব্যুতে আনলে ক্রিস্তিয়ানো রোনালদোর গুরুত্ব কমে যেতে পারে, এই আলোচনায়। জিদান অবশ্য এই ইস্যু নিয়ে কথাই বলতে চাইলেন না, ‘এখানে কোনও বিতর্ক নেই। আমাদের নজরে এখন আজ, এই মুহূর্তের ওপর। কে জানে ভবিষ্যতে কী ঘটবে?’ সঙ্গে যোগ করলেন, ‘যে খেলোয়াড় এখানে খেলে না, তাকে নিয়ে আমি কোনও মতামত দিতে পারব না। আমি তাকে (নেইমার) সম্মান করি, সে খুব ভালো খেলোয়াড়, শুধু এতটুকুই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান