নরসিংদীর পলাশে প্রীতি ফুটবলে জাতীয় দলের সাবেকরা

নরসিংদী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৯:৪১আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২০:৪০

নরসিংদীর পলাশে ব্যতিক্রমী ফুটবল আয়োজন ফুটবল খেলাকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নরসিংদীর পলাশে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিলেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। শনিবার (১৮ নভেম্বর) বিকালে পলাশ উপজেলার কো অপারেটিভ স্কুল মাঠে স্থানীয় পলাশ একাদশের সঙ্গে এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলাররা খেলায় অংশ নেন।

পলাশ উপজেলা ক্রীড়া সংস্থা এ প্রীতি ম্যাচের আয়োজন করে। এতে বাংলাদেশ ফুটবলের সোনালি অতীতের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত ঢাকা একাদশ ৩-২ গোলে পলাশ একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ঢাকা একাদশের ইমতিয়াজ আহমেদ নকীব প্রথম গোল করেন। পরে ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় ও খেলার শেষার্ধে তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন নকীব। পলাশ একাদশের পক্ষে গোল দুটি করেন শরিফ হোসেন ও তাজুল ইসলাম।

প্রীতি ম্যাচে ঢাকা একাদশের হয়ে অংশগ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব (অধিনায়ক), জুয়েল রানা, মিজানুর রহমান ডন, আলফাজ উদ্দিন আহমেদ, রজনীকান্ত বর্মণ, মোহাম্মদ তারেক, জাকির হোসেন শাহিন, শহিদুল হক স্বপন, সাইফুর রহমান মনি, মুরাদ আহমেদ মিলন, মোহাম্মদ শামিম, সেন্টু, প্রদীপ কুমার, সুজন, ডাবলু।

অপরদিকে পলাশ একাদশে উপজেলার বাছাইকৃত সেরা খেলোয়াড়রা অংশ নেন। খেলাকে উৎসাহিত করতে হেলিকপ্টারে করে মাঠে নামেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও কানন। দীর্ঘদিন পর আয়োজিত ব্যতিক্রমী এই ফুটবল খেলায় ছিল উপচে পড়া দর্শক।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান