শুক্রবার গোল্ডেন শু পাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১৮:৪৭আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:৪৯

শুক্রবার গোল্ডেন শু পাচ্ছেন মেসি আন্তিগা ফাব্রিকা এস্ত্রেয়া দাম শুক্রবার সাজবে রঙিন আলোতে। বার্সেলোনার সিটি সেন্টার আলোকিত করবেন লিওনেল মেসি। গত মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন শু হাতে তুললেন বার্সেলোনা ফরোয়ার্ড। এবার দিয়ে চতুর্থবার জিতবেন তিনি পুরস্কারটি, যাতে পুরস্কারের সংখ্যায় ধরে ফেলবেন তিনি প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে।

২০১৬-১৭ মৌসুমে লা লিগায় মেসি বার্সেলোনার জার্সিতে করেছেন ৩৭ গোল। যাতে প্রত্যেক গোলে ২ পয়েন্ট করে পাওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের স্কোর হয়েছে ৭৪। তার মতো এতো স্কোর তুলতে পারেননি আর কেউই। ইউরোপের সব দেশের ঘরোয়া ফুটবলের গোলদাতাদের পয়েন্ট হিসাব করে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়কে দেওয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন শু। এবার সবাইকে ছাড়িয়ে চতুর্থবারের মতো মেসি পেতে যাচ্ছেন পুরস্কারটি।

গত মৌসুম শেষেই আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল পুরস্কারটি জিততে যাচ্ছেন মেসি। যার আনুষ্ঠানিকতা হিসেবে শুক্রবার হাতে ‍তুললেন গোল্ডেন শু। ২০১২-১৩ মৌসুমের পর মেসি পেতে যাচ্ছেন পুরস্কারটি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে হয়েছিলেন ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।

গত মৌসুমে পুরস্কারটি জিতেছিলেন মেসির ক্লাব সতীর্থ লুই সুয়ারেস। বার্সেলোনার সিটি সেন্টারে শুক্রবারের অনুষ্ঠানে এই উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে উপস্থিত থাকবেন বার্সেলোনার অন্য খেলোয়াড়রাও। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম