বিশ্বকাপ জিতে বিয়ে করবেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৭, ১৬:১১আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:৩৪

বিশ্বকাপ জিতে বিয়ে করবেন নেইমার! সবার আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল। ফুটবল মহাযজ্ঞের মূল পর্ব নিশ্চিতের পর গা ছেড়ে দেয়নি সেলেসাওরা, বরং দুর্দান্ত পারফরম্যান্সে আসল টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে তারা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেইমার ক্লাব ফুটবলেও আছেন ছন্দে। তার সহায়তায় প্যারিস সেন্ত জার্মেই ইতিমধ্যে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো। নেইমার জিততে চান দুটো শিরোপাই। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর বিয়েটা সেরে ফেলতে চান এই ফরোয়ার্ড।

‘ম্যান অ্যাবাউট টাউন’ নামের এক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সেখানেই তিনি তার বর্তমান স্বপ্নের কথা ভাগাভাগি করেছেন এভাবে, ‘পিএসজির সঙ্গে আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই এবং তারপর জিততে চাই বিশ্বকাপ।’ এরপরই বললেন বিয়ের কথা, ‘এই মুহূর্তে এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। তারপর কে জানে, হয়তো বিয়ের কাজটা সেরে ফেলবো।’

দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে তিনি পাড়ি দিয়েছেন পিএসজিতে। প্যারিসের ক্লাবটিতে যোগ দেওয়ার পর সময়টা তার কাটছে দারুণ। ফরাসি ক্লাবের হয়ে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল। সবমিলিয়ে ফ্রান্সের রাজধানীতে সুখেই আছেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড, ‘(প্যারিস) চমৎকার এক শহর। ক্লাবের সমর্থকরা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম