চতুর্থ গোল্ডেন শু হাতে মেসি

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১০:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১০:৫৯

চতুর্থ গোল্ডেন শু হাতে মেসি পুরস্কারটা কে জিতবেন, জানা ছিল আগে থেকেই। তাছাড়া লিওনেল মেসি জিতেছেন বলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বার্সেলোনায়। অনুষ্ঠানে পুরস্কার জয়ীর নাম ঘোষণায় তাই ছিল না কোনও ‘সাসপেন্স’। তবে লিওনেল মেসি নাম ঘোষণার পর বার্সেলোনার সিটি সেন্টারে উপস্থিত অতিথিদের করতালিতে আকর্ষণের এতটুকু কমতি ছিল না। গত মৌসুমে ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে স্বাগত জানাতেই যে তাদের আসা। যা পূর্ণতা পায় লুই সুয়ারেসের কাছ থেকে মেসি গোল্ডেন শু হাতে নিলে।

এ নিয়ে আর্জেন্টাইন তারকা চতুর্থবার জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। যাতে পুরস্কারটির সংখ্যার দিক থেকে মেসি ধরে ফেললেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোকে।

২০১৬-১৭ মৌসুমে লা লিগায় মেসি বার্সেলোনার জার্সিতে করেছেন ৩৭ গোল। যাতে প্রত্যেক গোলে ২ পয়েন্ট করে পাওয়ায় আর্জেন্টাইন অধিনায়কের স্কোর হয়েছে ৭৪। তার মতো এতো স্কোর তুলতে পারেননি আর কেউই। ইউরোপের সব দেশের ঘরোয়া ফুটবলের গোলদাতাদের পয়েন্ট হিসাব করে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়কে দেওয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন শু। এবার সবাইকে ছাড়িয়ে চতুর্থবারের মতো মেসি পেলেন পুরস্কারটি।

 গত মৌসুম শেষেই আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল পুরস্কারটি জিততে যাচ্ছেন মেসি। যার আনুষ্ঠানিকতা হিসেবে শুক্রবার হাতে ‍তুললেন গোল্ডেন শু। ২০১২-১৩ মৌসুমের পর মেসি পেলেন পুরস্কারটি। এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে হয়েছিলেন ইউরোপিয়ান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম