অবশেষে বার্সায় মেসির নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৫৭

চুক্তির টেবিলে বার্সার প্রেসিডেন্টের পাশে মেসি গত কয়েক মাস ধরে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ বারবার আশ্বাস দিলেও ন্যু ক্যাম্পে মেসির ভবিষ্যৎ নিয়ে অস্বস্তি ছিল ভক্তদের মনে। অবশেষে এলো সেই সুখবর, আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি। স্প্যানিশ ক্লাব এটা নিশ্চিত করেছে।

নতুন চুক্তি অনুযায়ী মেসি বার্সেলোনার থাকবেন ২০২১ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০১৮ সালের জুনে। আগামী ১ জানুয়ারির মধ্যে নতুন চুক্তি না হলে অন্য ক্লাবের সঙ্গে আলাপ করতে পারতেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সেলোনা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘বার্সেলোনা ও মেসির মধ্যে শনিবার সকালে নতুন চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী ২০২০-২১ মৌসুম পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারকে রেখে দেবে ক্লাব। তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। নতুন এই চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন প্রথম দলের সঙ্গে ১৭ বছর কাটানো হয়ে যাবে ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের।’

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার ন্যু ক্যাম্পে এসেছিলেন মেসি। চার বছর পর বার্সেলোনার সঙ্গে শুরু হয় তার পেশাদার ক্যারিয়ার। গত ১৪ বছরে কাতালান জায়ান্টদের হয়ে ৬০২ ম্যাচ খেলেছেন, করেছেন ৫২৩ গোল। হাতে নিয়েছেন ৩০ ট্রফি। লা লিগায় ৮ বার, কোপা দেল রে ৫ বার ও চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি। নতুন চুক্তিতে চার মৌসুম ন্যু ক্যাম্পে কাটাবেন তিনি, সাফল্যের পাল্লাটা আরও ভারী হবে বিশ্বাস তার ভক্তদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি