ভ্যালেন্সিয়াতে বার্সেলোনার কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৭, ১৯:১৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৯:২৯

অনুশীলনে বার্সেলোনা ১২ ম্যাচ শেষে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু রিয়াল মাদ্রিদ নয়, ভ্যালেন্সিয়া। রবিবার রাত পৌনে দুইটায় মুখোমুখি হচ্ছে দুই শীর্ষ দল, খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২। এই লড়াইয়ে বার্সেলোনার লক্ষ্য থাকবে পয়েন্ট ব্যবধান ৭ এ বাড়িয়ে নেওয়ার। আর ক্লাব ইতিহাসে রেকর্ড টানা ৮টি জয়ের পর এই ম্যাচের আয়োজক ভ্যালেন্সিয়া চিন্তা করছে কাতালান জায়ান্টদের হারিয়ে দেওয়ার। কঠিন পরীক্ষার মঞ্চ তারা সাজিয়ে রেখেছে বার্সেলোনার জন্য।

গত লিগ মৌসুমে দুইবারের দেখাতেই জিতেছিল বার্সেলোনা। অবশ্য মেস্তায়ায় কঠিন পরীক্ষা দিয়ে জিততে হয়েছিল তাদের। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ৩-২ গোলে বার্সার জয় এসেছিল লিওনেল মেসির জোড়া গোলে। পরের দেখায় ন্যু ক্যাম্পে হারলেও কঠিন লড়াই করেছিল ভ্যালেন্সিয়া। কিন্তু এবারের কথা ভিন্ন। ১২ ম্যাচে একটিও হার নেই তাদের। বরং টানা জিতে চলেছে তারা। এখন বার্সার সঙ্গে তাদের দূরত্ব মাত্র ৪ পয়েন্টের।

উড়ছে ভ্যালেন্সিয়া এই ম্যাচ জিতলে বার্সার শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে বলে যারা ধারণা করছেন, তাদের উদ্দেশ্যে কোচ এর্নেস্তো ভালভারদে বলেছেন এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে তাদের। প্রথম মৌসুমেই বার্সেলোনাকে দারুণ শুরু এনে দেওয়া এই কোচ বলেছেন, ‘এই ম্যাচে যাই হোক না কেন, লা লিগায় এখনও অনেক দূর যেতে হবে।’ মেস্তায়ায় সফরটা কঠিন হতে যাচ্ছে স্বীকার করলেন ভালভারদে, ‘ভ্যালেন্সিয়া যে ফর্মে আছে, তাতে করে বড় একটা ম্যাচ হচ্ছে বলা যায়। যদি আমরা জিতি, গাণিতিকভাবে এটাকে লা লিগায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আবারও বলছি, মৌসুম কেবল শুরু হয়েছে। অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম