অবশেষে দ্বিতীয় দিনে গড়ানো ম্যাচ জিতে শেখ রাসেল ফুটবলের সেমিফাইনালে উঠলো মাগুরা জেলা দল। রবিবার মাগুরা আছাদুজ্জামান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারায়।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচের নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। মাগুরা জেলা দলের গোলরক্ষক তিতুমীরের অসাধারণ দক্ষতায় হার মানতে হয় শেখ রাসেলকে। মাগুরা জেলা দলের এই গোলরক্ষক সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
উল্লেখ্য, গতকাল শনিবার মাগুরা জেলা দল ও শেখ রাসেলের মধ্যকার এ ম্যাচটি আলোক স্বল্পতার কারণে অমীমাংসিত থেকে গেলে আজ রবিবার পুনরায় ম্যাচটি হয়।








