শেখ রাসেল ফুটবল সেমিফাইনালে শেখ জামাল

মাগুরা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৮:২০

একপেশে লড়াইয়ে জিতেছে শেখ জামাল মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবলের শেষ কোয়ার্টার ফাইনালে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার তারা সেমিফাইনালে উঠেছে ৩-০ গোলে টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাবকে হারিয়ে।

খেলার প্রথমার্ধের ৩০ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন বিদেশি খেলোয়াড় মাহমুদুবা। ৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভোজান। ৮৪ মিনিটে ভোজান আরও একটি গোল করে ৩-০ গোলে দলের জয় নিশ্চিত করেন।

২টি গোল করে ম্যাচ সেরা হন ভোজান।

আগামী ২৯ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় সেমিতে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম