আর্জেন্টিনা কোচই এগিয়ে রাখছেন ব্রাজিলকে

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৭, ১৬:১১আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৬:১২

হোর্হে সাম্পাওলি সবার আগে রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তিতের অধীনে দাপুটে ফুটবলে প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে তারা প্রায় প্রতি ম্যাচেই। বিশ্বকাপ শুরু হতে অনেকটা সময় বাকি থাকলেও দুর্দান্ত ভারসাম্যপূর্ণ এই ব্রাজিলকে এখনই ফেভারিট মানছেন ফুটবল বিশ্লেষকরা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ক্যাম্প থেকেও প্রশংসা পাচ্ছে তারা। এতটাই যে, আলবিসেলেস্তেদের কোচ হোর্হে সাম্পাওলি নিজেদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখছেন সেলেসাওদের।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে যেমন দাপট দেখিয়েছে ব্রাজিল, তেমনি ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরেকবার প্রমাণ করেছে ফ্রান্স, স্পেন ও জার্মানি। এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা থেকে এই দলগুলোকে এগিয়ে রাখলেন সাম্পাওলি, ‘আমার কাছে আর্জেন্টিনা থেকে ব্রাজিল, ফ্রান্স ও স্পেন এক ধাপ এগিয়ে। জার্মানিকে এখানে আর উল্লেখ করলাম না, যদিও আমি তাদের ভুলে যাচ্ছি না।’

জার্মানিকে ফেভারিটের খাতায় সরাসরি না রাখার কারণও আছে। ২০১৪ বিশ্বকাপে এই জার্মানির বিপক্ষে হেরেই স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে ট্রফির কাছে গিয়েও আলবিসেলেস্তেদের ফিরতে হয় খালি হাতে। সামনের রাশিয়া বিশ্বকাপেও ফেভারিট ধরা হচ্ছে জার্মানদের। যদিও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা পছন্দ নয় আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলির, ‘জার্মানি যেভাবে খেলে, সেটা আমার পছন্দ নয়।’

সেভিয়ার দায়িত্বে থাকার সময়ই সাম্পাওলি স্পষ্ট জানিয়েছিলেন, একদিন তিনি কোচ হতে চান লিওনেল মেসির। আর্জেন্টিনা জাতীয় দল থেকে প্রস্তাব আসার পর তাই দ্বিতীয়বার চিন্তা করেননি ৫৭ বছর বয়সী এই কোচ, ‘জাতীয় দলের কোচের প্রস্তাব পাওয়ার পর আমি কোনও দ্বিধায় ভুগিনি। এটার কারণ হলো আমি কোচিং করানোর সুযোগ পেয়েছি বিশ্বসেরা খেলোয়াড়কে, লিও মেসি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান