নেইমারের বিদায়ের ভালো দিকও দেখছেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:২৩

নেইমারের বিদায়ের ভালো দিকও দেখছেন মেসি গত আগস্টে নতুন চ্যালেঞ্জের খোঁজে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে যান নেইমার। বন্ধুর চলে যাওয়ায় শুরুতে কষ্ট পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ব্রাজিলিয়ান ফরাসি ক্লাবে যোগ দেওয়ায় এখন বেশ ইতিবাচক আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লুই সুয়ারেস, মেসি ও নেইমারে সজ্জিত বার্সেলোনার আক্রমণ তিন বছরে জিতেছে ৯টি শিরোপা। তিনজন মিলে গোল করেছেন ৩৬৪টি। কিন্তু ব্রাজিলিয়ান তারকা যাওয়ার পর নতুন কোচ এর্নেস্তো ভালভারদে রক্ষণে ও মিডফিল্ডে চোখ রেখে নতুন করে সাজিয়েছেন বার্সেলোনাকে। গত ১৯ ম্যাচে বার্সা গোল খেয়েছে মাত্র ৬টি।

ভালভারদের নতুন পদ্ধতিকে সমর্থন দিয়ে মেসি বলেছেন, ‘নেইমারের প্রস্থান আমাদের খেলার কৌশল পাল্টে দিয়েছে।’ জার্মান ম্যাগাজিন কিকারকে তিনি বলেন, ‘আমরা আক্রমণে কিছুটা শক্তি হারিয়েছি। কিন্তু রক্ষণে আগের চেয়ে অনেক সংগঠিত হয়েছি। আমাদের মাঝমাঠ এখন আরও বেশি সুশৃঙ্খল এবং ভারসাম্যপূর্ণ। রক্ষণের দিক দিয়ে এটা আমাদের শক্তিশালী করে তুলেছে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম